পোশাকশিল্প

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এই বিভাগে পেশাসংক্রান্ত যেকোনো প্রশ্ন পাঠাতে পারেন। বিশেষজ্ঞরা সেসবের উত্তর দেবেন। চিঠি পাঠানোর ঠিকানা: পেশা-পরামর্শ, কাজের খবর, প্রথম আলো, ১০০ কাজী নজরুলইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫। এ ছাড়া ই-মেইল পাঠাতে পারেন [email protected] ঠিকানায়। আরও পেশা-পরামর্শ পাবেন প্রথম আলো জবসের ওয়েবসাইটে (www.prothom-alojobs.com)প্রশ্ন: আমি বিবিএ পড়ছি মার্কেটিং বিষয়ে। আমি গার্মেন্টস সেক্টর অর্থাৎ পোশাক খাতে ক্যারিয়ার গড়তে চাই। আমি কি বিবিএ শেষ করেই চাকরিতে ঢুকতে পারব এবং পারলে কোন কোন বিভাগের জন্য উপযুক্ত হব? আমার কি এমবিএ বা অন্য কোনো বিশেষায়িত কোর্স করার দরকার আছে? এ বিষয়ে কোথায় মানসম্মত কোর্সগুলো করা যাবে? ইউসুফ খান, শেখ বোরহানউদ্দিন পোস্ট গ্রাজুয়েট কলেজ। পরামর্শ: আপনি বিবিএ শেষ করেই পোশাকশিল্পে আপনার পছন্দের ক্যারিয়ার গড়তে পারেন। এ ক্ষেত্রে আপনার প্রথম পছন্দ হতে পারে মার্চেন্ডাইজিং ও মার্কেটিং বা বিপণন বিভাগ। যেখানে বর্তমানে ব্যাপক সুযোগ ও সম্ভাবনা রয়েছে। তবে বিবিএ শেষ করেই চাকরিতে যোগ দিলে আপনি নিজস্ব রোজগারের টাকায় পরিবারকে সহায়তা করার পাশাপাশি এমবিএ সম্পন্ন করতে পারবেন। এ চাকরিতে যোগদানের জন্য আপনি বিআইএফটি (বর্তমানে বিইউএফটি বা বিজিএমইএ ইউনিভার্সিটি অব ফ্যাশন অ্যান্ড টেকনোলজি) থেকে মার্চেন্ডাইজিংয়ে ন্যূনতম এক বছরের ডিপ্লোমা ডিগ্রি করতে পারেন। এ ছাড়া বিইউএফটি থেকে মার্চেন্ডাইজিং ও মার্কেটিংয়ে বিএসসি অনার্স এবং এমবিএ ডিগ্রিও করা যেতে পারে, তবে তা ব্যয়বহুল এবং বাধ্যতামূলক নয়। এ ছাড়া বর্তমানে পোশাকশিল্পে প্রোডাকশন বা উৎপাদন, কোয়ালিটি কন্ট্রোল বা মান নিয়ন্ত্রণ, ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং, কমার্শিয়াল বা বাণিজ্যিক, মানবসম্পদ ব্যবস্থাপনা (এইচআরএম) ইত্যাদি বিভাগেও ক্যারিয়ার গড়ার যথেষ্ট সুযোগ আছে। সেজন্য আপনি বিআইএম, বিইউএফটি, এনআইএফটি, এলসিআই, প্রথম আলো জবস (Prothom-alo.jobs), বিডিজবস (bdjobs), জিটিজেড প্রভৃতি প্রতিষ্ঠান থেকে বিশেষায়িত কোর্সগুলো করতে পারেন।পোশাক খাত বাংলাদেশের সবচেয়ে বড় শিল্পখাত।এখানে ক্যারিয়ার গড়া বা চাকরি পাওয়ার ব্যাপক সুযোগ রয়েছে। কঠোর পরিশ্রমের মাধ্যমে আমাদের নতুন প্রজন্ম এ খাত থেকে অর্থ, মর্যাদা ও চাকরির সন্তুষ্টি—সবই পেতে পারে।মো. পারভেজ আহম্মেদউপমহাব্যবস্থাপক, প্রশাসন ও মানবসম্পদআমান গ্রুপ লিমিটেড।