পোশাকশিল্পের সংকট কাটাতে কমিটি গঠন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, সরকার পোশাকশ্রমিকদের বেতন আরও বাড়ানোর জন্য কাজ করছে এবং নভেম্বরের মধ্যেই শ্রমিকরা বর্ধিত বেতন-ভাতা পাবেন বলেও জানান তিনি। এ ছাড়া মন্ত্রী জানান, পোশাকশিল্পের সংকট মোকাবিলায় ঢাকাকে ছয়টি জোনে ভাগ করে ক্রাইসিস ম্যানেজমেন্ট কমিটি গঠন করা হয়েছে। সার্বিকভাবে এসব অঞ্চলের মালিক-শ্রমিক সম্পর্ক উন্নয়নে এবং উত্পাদনে ভূমিকা রাখতে স্থানীয় সাংসদদের নেতৃত্বে এ কমিটি কাজ করবে। আজ বৃহস্পতিবার সকালে বিজিএমইএর টেস্টিং ল্যাবের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।পোশাক-কারখানায় কর্মরত অবস্থায় ও বিভিন্ন সংঘর্ষে নিহত হওয়া শ্রমিকদের মধ্যে ২০টি পরিবারের হাতে গ্রুপ-বিমার চেক হস্তান্তর করা হয়। একই সঙ্গে পোশাকশ্রমিকদের সন্তানদের মধ্যে ৯১ জন মেধাবী শিক্ষার্থীকে বৃত্তি দেওয়া হয়েছে।