পোশাকশিল্পের সংকট নিরসনের তাগিদ জার্মান রাষ্ট্রদূতের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আশুলিয়ার তৈরি পোশাক শিল্পে অচলাবস্থা দূর করতে মালিক-শ্রমিক-সরকারের মধ্যে সংলাপের তাগিদ দিয়েছেন বিদায়ী জার্মান রাষ্ট্রদূত হোলগার মাইকেল। আজ মঙ্গলবার বিকেলে পররাষ্ট্রমন্ত্রী দীপু মনির সঙ্গে বিদায়ী সাক্ষাতের পর তিনি সাংবাদিকদের কাছে এ মন্তব্য করেন। হোলগার মাইকেল বলেন, ইউরোপের বাজারে বাংলাদেশের তৈরি পোশাকের দ্বিতীয় বৃহত্তম ক্রেতা হচ্ছে জার্মানি। আমি জার্মান ক্রেতাদের সঙ্গে কথা বলে জেনেছি, অত্যন্ত সতর্কতার সঙ্গে এ শিল্পের চলমান পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন। এ ব্যাপারে তাঁরা খুব উদ্বিগ্ন।জার্মান রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশ শুধু জার্মানিতেই নয়, বিশ্বের অন্যান্য দেশেও তৈরি পোশাক রপ্তানি করে। এজন্য পোশাকশিল্পের চলমান সংকট সমাধান করাটা জরুরি। তাই বিদ্যমান অচলাবস্থা দূর করতে মালিক-শ্রমিক-সরকারের মধ্যে সংলাপ আয়োজন করা উচিত। তিনি জানান, আগামী ২৩ জার্মান পররাষ্ট্রমন্ত্রী গিডো ভেষ্টারভেল দু’দিনের সফরে ঢাকায় আসছেন। এ সময় শিক্ষা, বাণিজ্য, নবায়নযোগ্য জ্বালানিসহ বিভিন্ন খাতে জার্মান বিনিয়োগের বিষয়ে আলোচনা হবে। এদিকে পররাষ্ট্র মন্ত্রণালয় আজ একে বিজ্ঞপ্তিতে জানিয়েছে, বাংলাদেশে সফলভাবে দায়িত্ব পালনের জন্য হোলগার মাইকেলকে অভিনন্দন জানান পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি। তাছাড়া সাম্প্রতিক বছরগুলোতে দু’দেশের সম্পর্ক বিভিন্ন খাতে নিবিড় হওয়ায় তিনি সন্তোষ প্রকাশ করেন।অন্যদিকে, দু’দেশের সম্পর্ক জোরদার করতে পররাষ্ট্র মন্ত্রণালয় ও সরকারের সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন হোলগার মাইকেল।