পোশাকশ্রমিকদের জন্য ন্যূনতম মজুরি বোর্ড গঠন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পোশাকশিল্পের শ্রমিকদের বেতন-কাঠামো নির্ধারণের জন্য ন্যূনতম মজুরি বোর্ড গঠন করেছে সরকার। ছয় সদস্যের এ বিশেষ মজুরি বোর্ড আগামী তিন মাসের মধ্যে বাজারদর এবং আর্থসামাজিক অবস্থা বিবেচনা করে ন্যূনতম মজুরির সুপারিশ করবে।আজ বৃহস্পতিবার শ্রম মন্ত্রণালয় পোশাকশিল্পের শ্রমিকদের জন্য এই মজুরি বোর্ড গঠন করে বলে নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে। আইন মন্ত্রণালয় এটি গঠনের আইনি অনুমোদন দিয়েছে।সূত্র জানায়, মজুরি বোর্ডের প্রধান করা হয়েছে ইকতেদার আহমেদকে। বোর্ডের অন্য সদস্যরা হলেন ইকবাল আহমেদ, মালিকপক্ষের প্রতিনিধি কাজী সাইফুদ্দিন আহমেদ ও শফিউল ইসলাম মহীউদ্দিন, শ্রমিকপক্ষের প্রতিনিধি হাবিবুর রহমান সিরাজ ও বেগম শামসুন্নাহার ভূঁইয়া।বোর্ডের সুপারিশের পরিপ্রেক্ষিতে সরকার বেতন-কাঠামো নির্ধারণ করবে।সূত্র জানায়, মজুরি বোর্ড তৈরি পোশাককারখানায় যাবে। শ্রমিকদের সঙ্গে কথা বলে তাঁদের জীবনযাত্রার ব্যয় সম্পর্কে বক্তব্য লিখে নেওয়া হবে। একইভাবে মালিকপক্ষের সঙ্গেও কথা বলে তাঁদের সামর্থ্য সম্পর্কে লিখিত বক্তব্য নেওয়া হবে। বোর্ড এরপর উভয় পক্ষের বক্তব্য সমন্বয় করে সুপারিশ করবে।