পোশাকশ্রমিকদের জন্য মজুরি বোর্ড ঘোষণা (ভিডিও)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তৈরি পোশাকশিল্প শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে মজুরি বোর্ড ঘোষণা করেছে সরকার। আগামী ছয় মাসের মধ্যে বোর্ডকে সুপারিশ চূড়ান্ত করার নির্দেশ দেওয়া হয়েছে।আজ বৃহস্পতিবার সকালে শ্রমমন্ত্রী রাজিউদ্দীন আহমেদ সাংবাদিকদের কাছে মজুরি বোর্ডের সদস্যদের নাম প্রকাশ করেন।ছয় সদস্যের মজুরি বোর্ডের চেয়ারম্যান এ কে রায়, নিরপেক্ষ সদস্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মো. কামাল উদ্দীন, মালিকপক্ষের স্থায়ী সদস্য কাজী সাইফুদ্দীন আহমেদ, শ্রমিকপক্ষের স্থায়ী সদস্য ফজলুল হক, গার্মেন্টস মালিক প্রতিনিধি আরশাদ জামান ও গার্মেন্টস শ্রমিক প্রতিনিধি সিরাজুল ইসলাম। এর আগে ২০১০ সালে গার্মেন্টস শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে বোর্ড গঠিত হয়েছিল। ওই বোর্ডের সুপারিশে মজুরি এক হাজার ৬০০ টাকা থেকে বাড়িয়ে তিন হাজার টাকা করা হয়েছিল। কয়েক মাস ধরে তৈরি পোশাকশিল্প শ্রমিকেরা ন্যূনতম মজুরি পুনর্নির্ধারণে আন্দোলন করে আসছেন।