পোশাকশ্রমিকদের বিক্ষোভের ঘটনায় চারটি মামলা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঘোষিত মজুরি কাঠামোর প্রতিবাদে ও ন্যূনতম মজুরি পাঁচ হাজার টাকা করার দাবিতে পোশাকশ্রমিকদের বিক্ষোভের ঘটনায় রাজধানীর দুইটি থানায় চারটি মামলা করা হয়েছে। রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল থানায় তিনটি ও গুলশান থানায় একটি মামলা হয়েছে। আজ শুক্রবার রাতে এ মামলা করা হয়।তেজগাঁও শিল্পাঞ্চল থানার অপরাশেন কর্মকর্তা আবুল কালাম আজাদ প্রথম আলোকে এ খবর জানিয়েছেন।