পোশাকশ্রমিকরা পুরোনো কাঠামোতে ঈদ বোনাস পাবেন: সালাম মুর্শেদি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) সভাপতি সালাম মুর্শেদি বলেছেন, তৈরি পোশাকশিল্পের শ্রমিকেরা পুরোনো বেতন কাঠামো অনুয়ায়ীই ঈদ বোনাস পাবেন। আজ মন্ত্রণালয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুনের সঙ্গে বৈঠক শেষে তিনি সাংবাদিকদের এ কথা বলেন। স্বরাষ্ট্রমন্ত্রী পোশাকশ্রমিকদের আইন হাতে তুলে না নেওয়ার আহ্বান জানিয়েছেন। কোনো সমস্যা হলে তিনি শ্রমিকদের শিল্প পুলিশ বা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে যোগাযোগ করতে বলেছেন। গত সপ্তাহে শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী মোশাররফ হোসেন নতুন বেতন কাঠামো অনুযায়ী শ্রমিকদের ঈদ বোনাস দিতে মালিকদের প্রতি আহ্বান জানিয়েছিলেন। এদিকে পোশাকশ্রমিকরাও একই দাবি জানিয়ে আসছেন।