পোশাকশ্রমিকের মৃত্যু, দুটি গাড়িতে আগুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের বন্দরটিলা এলাকায় গতকাল বৃহস্পতিবার রাতে দুটি গাড়িতে আগুন দেওয়া হয়েছে। ট্রাকচাপায় মৌসুমী (২৫) নামের এক পোশাকশ্রমিকের মৃত্যুর জের ধরে উত্তেজিত জনতা ট্রাক ও অগ্নিসংযোগ করে।বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিউর রহমান বলেন, গতকাল রাত পৌনে নয়টার দিকে বন্দরটিলা এলাকায় ট্রাকচাপায় এক নারীশ্রমিক নিহত এবং অপরজন আহত হয়। এর জেরে উত্তেজিত জনতা একটি যাত্রীবাহী ট্রাক এবং একটি মালবাহী লরি পুড়িয়ে দেয়। আহত পোশাকশ্রমিক চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি আছেন।