পোষা প্রাণীর হরেক রকম মনোরঞ্জন (ভিডিও)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পোষা প্রাণীর মনোরঞ্জনের জন্য আলাদা পোশাক, খেলনা, পোলো শার্ট, হোটেলে থাকার ব্যবস্থা—কী না করছে যুক্তরাষ্ট্র। আর এ জন্য যুক্তরাষ্ট্রের বাসিন্দারা পোষা প্রাণী, বিশেষ করে পোষা কুকুরের পেছনে আগের চেয়ে এখন অনেক বেশি টাকা খরচ করছে।রয়টার্সে প্রকাশিত খবরে দি আমেরিকান পেট প্রোডাক্টস অ্যাসোসিয়েশন (এপিপিএ) জানায়, ২০১১ সালে যুক্তরাষ্ট্র ৫০ বিলিয়ন ডলার ব্যয় করেছে পোষা প্রাণীর পেছনে। পোষা প্রাণীর নিয়ে যুক্তরাষ্ট্রে ব্যবসাও আরও বিস্তৃত হচ্ছে। কিছু পোষা প্রাণী এখন হোটেল বা বোর্ডিংয়ে থাকছে। এপিপিএর প্রেসিডেন্ট বব ভেটেরে বলেন, পোষা প্রাণীর পেছনে যুক্তরাষ্ট্রের ব্যয় ২০১২ সালের শেষে গিয়ে ৪ দশমিক ১১ বিলিয়নে পৌঁছাবে। যুক্তরাষ্ট্রের সানদিয়াগো ভেটেরিয়ান জেসিকা ভোজেল স্যাং বলেন, জনগণ এখন পোষা প্রাণীর ব্যাপারে বেশি আগ্রহী। তাই তারা কুকুরের মনোরঞ্জনের জন্য খেলার ব্যবস্থাও করেছে।