পোস্টার ছেঁড়ার হিড়িক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নেত্রকোনার কেন্দুয়া উপজেলার ইউনিয়ন পরিষদ নির্বাচনে পোস্টার ছেঁড়ার হিড়িক পড়েছে। প্রার্থীদের কর্মী-সমর্থকেরাই তা ছিঁড়ছেন। কারণ দেয়ালে পোস্টার লাগানো নির্বাচনী আচরণবিধির লঙ্ঘন। গত দুই দিনে বিভিন্ন পোস্টারের ছবি তোলেন উপজেলা নির্বাচন কর্মকর্তা মঞ্জুরুল আলম। সেই ছবি দেখে দেখে প্রার্থীদের সতর্ক করেন তিনি। এর পরই পোস্টার তোলার হিড়িক পড়ে। কেন্দুয়া উপজেলায় ইউপি নির্বাচন ২৮ জুন। কেন্দুয়া প্রতিনিধি