পোস্টাল ইডি কর্মচারীদের বিক্ষোভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পটুয়াখালীতে ডাক বিভাগের পোস্টাল ইডি কর্মচারীরা ১৯ জুলাই শহরে বিক্ষোভ মিছিল করেছে। বেতন-ভাতা বৃদ্ধিসহ ডাক বিভাগের পোস্টাল ইডি কর্মচারীদের সাত দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে জেলা ডাক বিভাগ কার্যালয় চত্বর থেকে মিছিল বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে তাঁরা সাত দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি পেশ করেন।