পৌর নির্বাচন: ঢাকায় একটিতে জয়ী আ. লীগ-সমর্থিত প্রার্থী
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকা বিভাগের ৬৩টি পৌরসভায় আজ ভোট গ্রহণ শেষ হয়েছে। সকাল আটটায় ভোট গ্রহণ শুরু হয়ে শেষ হয় বিকেল চারটায়। এখন চলছে ভোট গণনা।শেষ খবর পাওয়া পর্যন্ত আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থী জয়ী হয়েছেন একটিতে।শিবচর পৌরসভা নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থী আবদুল লতিফ মোল্লা বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তিনি পেয়েছেন ৯ হাজার ৫৫৩ ভোট। তার নিকটতম বিএনপি-সমর্থিত-প্রার্থী উপজেলা ছাত্রদলের সভাপতি শাহাদাত হোসেন শফিক পেয়েছেন ৭৭৯ ভোট পেয়েছেন।নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, এই ৬৩টি পৌরসভায় মেয়র পদে ২৯৯ জন, সাধারণ কাউন্সিলর পদে দুই হাজার ৭৪৭ জন এবং নারীদের জন্য সংরক্ষিত কাউন্সিলর পদে ৭৩৫ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। মেয়র পদে সর্বোচ্চ ১১ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন শেরপুরের নকলা পৌরসভায়।