পৌরসভা নির্বাচনে কোনো দলীয় প্রতীক থাকবে না: সিইসি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ টি এম শামসুল হুদা বলেছেন, আইন অনুযায়ী পৌরসভা নির্বাচন অরাজনৈতিক। তাই কোনো দলীয় প্রতীক থাকবে না। স্থানীয় সরকার নির্বাচন গণতন্ত্রকে শক্তিশালী করার প্রক্রিয়া।আজ সোমবার খুলনা সার্কিট হাউসে পৌরসভা নির্বাচন-২০১০ উপলক্ষে খুলনা, বাগেরহাট ও সাতক্ষীরা জেলার নির্বাচনে সম্পৃক্ত কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় ও আলোচনা সভা শেষে সংবাদ সম্মেলনে সিইসি এ কথা বলেন।সিইসি আরও বলেন, পৌরসভা নির্বাচনে ঝুঁকিপূর্ণ এলাকার পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার জন্য প্রয়োজনীয় সব পদক্ষেপ গ্রহণ করা হবে। নির্বাচনী এলাকায় নির্বাচনের চার দিন আগে থেকে নির্বাচনের পরের দিন পর্যন্ত বিশেষ টহলের ব্যবস্থা থাকবে। সেনাবাহিনীসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।পৌরসভা নির্বাচনকে গত জাতীয় সংসদ নির্বাচনের সঙ্গে তুলনা করে সিইসি বলেন, পৌরসভা নির্বাচন-২০১০ ও জাতীয় সংসদ নির্বাচনের মধ্যে আয়োজনের দিক দিয়ে তেমন কোনো পার্থক্য নেই। পার্থক্য শুধু পরিমাণের দিক দিয়ে। কারণ, গত জাতীয় সংসদ নির্বাচনে মোট ভোটার ছিল আট কোটি ১২ লাখ আর এবার ২৬২টি পৌরসভার ভোটার সংখ্যা ৬৯ লাখ।