পৌরসভা নির্বাচনের তফসিল ঘোষণা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নির্বাচন কমিশন পৌরসভা নির্বাচনের তফসিল ঘোষণা করেছে। ২৬৯টি পৌরসভায় এ নির্বাচন অনুষ্ঠিত হবে। আজ বৃহস্পতিবার নির্বাচন কমিশন কার্যালয়ে প্রধান নির্বাচন কমিশনার এ টি এম শামসুল হুদা এ ঘোষণা দেন।রাজশাহী ও রংপুর বিভাগে মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ১৩ ডিসেম্বর, মনোনয়নপত্র বাছাই ১৪ ও ১৫ ডিসেম্বর, প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২৬ ডিসেম্বর এবং ভোটগ্রহণ ১২ জানুয়ারি। রাজশাহী বিভাগে ২৭টি এবং রংপুর বিভাগে ৪৯টি উপজেলায় এ নির্বাচন অনুষ্ঠিত হবে।খুলনা ও বরিশাল বিভাগে মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ১৫ ডিসেম্বর, মনোনয়নপত্র বাছাই ১৮ ও ১৯ ডিসেম্বর, প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২৭ ডিসেম্বর এবং ভোটগ্রহণ ১৩ জানুয়ারি। খুলনা বিভাগে ৩৩টি এবং বরিশাল বিভাগে ২১টি উপজেলায় এ নির্বাচন অনুষ্ঠিত হবে।ঢাকা বিভাগে মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ১৮ ডিসেম্বর, মনোনয়নপত্র বাছাই ২০ ও ২১ ডিসেম্বর, প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ১ জানুয়ারি এবং ভোটগ্রহণ ১৭ জানুয়ারি। ঢাকায় ৭০টি উপজেলায় এ নির্বাচন অনুষ্ঠিত হবে।চট্টগ্রাম ও সিলেট বিভাগে মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ১৯ ডিসেম্বর, মনোনয়নপত্র বাছাই ২২ ও ২৩ ডিসেম্বর, প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২ জানুয়ারি এবং ভোটগ্রহণ ১৮ জানুয়ারি। চট্টগ্রাম বিভাগে ১৬টি এবং সিলেট বিভাগে ৫৩টি উপজেলায় এ নির্বাচন অনুষ্ঠিত হবে।বাংলাদেশে মোট পৌরসভা ৩১০টি। অন্যগুলোর মধ্যে ১৭টির মেয়াদ উত্তীর্ণ হয়নি, আর ২৪টির নামে মামলাসংক্রান্ত জটিলতা রয়েছে।