প্যাটিনসন-লিন্ডসের রাতের অভিসার!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এমনিতেও হলিউডের তারকারা একেবারে ধোয়া তুলসী পাতা নন। বদনাম আর গুজবের রং তাঁদের অলংকারের মতোই। তার পরও এ কথা এত দিন রবার্ট প্যাটিনসনের ক্ষেত্রে খাটতো না। প্রেম-পরিণয়ের হলিউড গুজব আর কূট-কচাল থেকে সাফসুতরো মানুষ বলেই এতকাল সবাই তাঁকে জানত। সেই ‘টোয়াইলাইট’ তারকা রবার্ট প্যাটিনসনকেই সম্প্রতি হলিউডের প্রবলেম সেলিব্রেটি লিন্ডসে লোহানের সঙ্গে এক নৈশ ক্লাবে দেখা গেছে। প্যাটিনসনের বারোটা যা বাজার লিন্ডসে লোহানের সঙ্গে এই নৈশ ক্লাব অভিসারের কারণে তা বেজে গেছে এবারে।২৫ বছরের এই টোয়াইলাইট তারকাকে সাংবাদিকেরা যখন ক্যামেরাবন্দি করছিলেন সেসময় তাঁকে বেশ বিব্রতই মনে হয়েছে। প্যাটিনসন সেই নৈশ ক্লাব থেকে বের হয়ে যাবার খানিক পরেই আলাদাভাবে সেখান থেকে বেরিয়ে আসেন লিন্ডসে লোহান। এইস শোবিজের বরাতে এক খবরে পিটিআই জানিয়েছে, নৈশ ক্লাবে প্যাটিনসন ও লোহানকে সাংবাদিকেরা একসঙ্গে আবিষ্কারের পর থেকেই গুজব রটেছে যে, প্যাটিনসনের প্রেমিকা ক্রিস্টেন স্টুয়ার্টের সঙ্গে প্রতারণাই করছেন তিনি। অবশ্য উপস্থিত অনেকেই নৈশ ক্লাবে প্যাটিনসন ও লিন্ডসের একসঙ্গে দেখা যাওয়ার বিষয়টিকে নেহাত কাকতাল বলেই জানিয়েছেন।