প্যাটিনসনকে স্টুয়ার্টের উপহার এক জোড়া গিটার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টোয়াইলাইট ছবির তারকাজুটি রবার্ট প্যাটিনসন ও ক্রিস্টেন স্টুয়ার্ট চুটিয়ে প্রেম করছেন। মাঝে অবশ্য গুজব উঠেছিল, তাঁরা বিয়েও করেছেন। কিন্তু শেষ পর্যন্ত বিয়ের খবরের সত্যতা পাওয়া না গেলেও তাঁরা এখনো প্রেম-ভালোবাসা নিয়েই ব্যস্ত। ভালোবাসার মানুষকে সবাই নানা কিছু উপহার দেওয়ার মধ্য দিয়ে আনন্দ খুঁজে বেড়ান। কারস্টেন স্টুয়ার্টও কিন্তু এর ব্যতিক্রম নন। হলিউডের সাম্প্রতিক সময়ের আলোচিত এই অভিনেত্রী তাঁর ভালোবাসার মানুষের জন্য দুটি ভিনটেজ গিটার কিনেছেন। গিটার দুটির দাম বাংলাদেশি টাকায় ১০ লাখ টাকার মতো।ফিমেলফার্স্টের এক খবরে জানা গেছে, ২১ বছর বয়সী ক্রিস্টেন স্টুয়ার্ট গিটার দুটি কিনেছেন লস অ্যাঞ্জেলেসের একটি গিটারের দোকান থেকে। দোকানের স্বত্বাধিকারী নরম্যান হ্যারিসের রয়েছে গিটারের এক অসাধারণ সংগ্রহ।হ্যারিস নিজেও একজন দক্ষ মিউজিশিয়ান। তিনি জানিয়েছেন, প্যাটিনসনের জন্য স্টুয়ার্টের উপহার এই গিটার দুটির একটি হচ্ছে ১৯৫৯ ফেন্ডার জ্যাজ মাস্টার ও ১৯৪৭ কে অ্যান্ড এফ ল্যাপ স্টিল।