প্যাটিনসনকে স্টুয়ার্টের বহুমূল্য পিয়ানো উপহার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পিয়ানো বাজানোয় সিদ্ধহস্ত ‘টোয়াইলাইট’ তারকা রবার্ট প্যাটিনসন। অবসর সময়ে যে জগত্-বিচ্ছিন্ন হয়ে পুরোপুরি ডুবে যান পিয়ানোয়। এ বিষয়টি খুব ভালো জানেন প্রেমিকা ক্রিস্টেন স্টুয়ার্ট। সম্পর্কের তিন বছর পূর্তিকে স্মরণীয় করতে সম্প্রতি প্যাটিনসনকে পিয়ানো উপহার দিয়েছেন স্টুয়ার্ট। পিয়ানো কেনার জন্য স্টুয়ার্টের ব্যয় মাত্র ৫০ হাজার পাউন্ড!সম্পর্কের তিন বছর পূর্তিতে প্যাটিনসনকে অবাক করে দিতে চেয়েছিলেন স্টুয়ার্ট। সারা জীবন ধরেই পিয়ানো বাজিয়ে আসছেন প্যাটিনসন—নিজেই স্বীকার করেছেন বিনোদনজগত্, পাপারাজ্জি কিংবা ভক্তদের কাছ থেকে নিজেকে লুকানোর জন্য পিয়ানোয় ডুবে যাওয়ার চেয়ে আর কোনো ভালো উপায় তাঁর জানা নেই। একাকী সময়ে পিয়ানো বাজাতে বাজাতেই তিনি ভাবেন, আবেগপ্রবণ হন আর সৃষ্টিশীলতায় মেতে ওঠেন।’ ঘনিষ্ঠ সূত্রের বরাতে জানিয়েছে যুক্তরাজ্যের ডেইলি স্টার।প্যাটিনসনের বহুদিনের শখ ছিল একটি স্টেইনওয়ে গ্র্যান্ড পিয়ানোর মালিক হওয়ার। প্রেমিকের শখ বলে কথা! আর তাই দাম যতই হোক না কেন, প্রেমিকের মুখে হাসি ফোটানোর জন্য ৫০ হাজার পাউন্ড খরচ করে সম্প্রতি প্যাটিনসনকে স্টেইনওয়ে গ্র্যান্ড পিয়ানো উপহার দিয়েছেন স্টুয়ার্ট। তিনি খুব ভালো করেই জানেন, এ উপহার পেয়ে দারুণ খুশি হবেন তাঁর মনের মানুষটি।’