প্যারিস পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গ্লোবাল পার্টনারশিপ প্রোগ্রাম অন গার্লস অ্যান্ড উইমেন্স এডুকেশন শীর্ষক সম্মেলনে যোগদানের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা কানাডার টরেন্টো থেকে আজ বুধবার সকালে ফ্রান্সের প্যারিসে পৌঁছেছেন। জানা গেছে, আজ স্থানীয় সময় সকাল আটটা ২০ মিনিটে প্যারিসের চার্লস দ্য গল আন্তর্জাতিক বিমানবন্দরে বাংলাদেশের রাষ্ট্রদূত এম এনামুল কবির, তাঁর স্ত্রী ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের উচ্চপদস্থ কর্মকর্তারা প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানান।আগামীকাল এই সম্মেলনটি অনুষ্ঠিত হবে। ইউনেস্কোর উদ্যোগে এই কর্মসূচির উচ্চপর্যায়ের প্যানেল আলোচনায় বাংলাদেশের প্রধানমন্ত্রী মূল বক্তৃতা দেবেন।আরও জানা গেছে, আজ বিকেলে ডুফি ইউনিভার্সিটিতে বাংলাদেশে গণতন্ত্র পুনরুদ্ধারে তাঁর অবদানের জন্য ওই ইউনিভার্সিটি প্রধানমন্ত্রীকে স্বর্ণপদক ও ডিপ্লোমা দেবে।এরপর শেখ হাসিনা আজ সন্ধ্যায় হোটেল ইন্টার কন্টিনেন্টালে বাংলাদেশ সম্প্রদায়ের এক অভ্যর্থনা অনুষ্ঠানে যোগ দেবেন।প্রধান কর্মসূচির বাইরে আগামীকাল বৃহস্পতিবার সকালে ইউনেস্কোর মহাপরিচালক (ডিজি) ইরিনা বোকোভার সঙ্গে শেখ হাসিনার বৈঠক হওয়ার কথা রয়েছে। বিকেলে ইউনেস্কোর ডিজি আয়োজিত এক অভ্যর্থনা অনুষ্ঠানেও প্রধানমন্ত্রী যোগ দেবেন। আগামীকাল সম্মেলন শেষে রাতেই ঢাকার উদ্দেশে প্রধানমন্ত্রী প্যারিস ত্যাগ করবেন বলে জানা গেছে।—বাসস।