প্যারিসে বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফ্রান্সের রাজধানী প্যারিসের তরসি শহরতলি থেকে বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার করেছে পুলিশ। আজ বুধবার প্যারিসের কৌঁসুলি ফ্রাঁসোয়া মলিনসের বরাত দিয়ে বিবিসি অনলাইনে প্রকাশিত খবরে এ তথ্য জানানো হয়।মলিনস জানান, সপ্তাহের শেষ দিকে গ্রেপ্তার হওয়া উগ্র ইসলামপন্থী কয়েকজন ব্যক্তির বিষয়ে তদন্ত করতে পুলিশ তরসির একটি গ্যারেজে অভিযান চালায়। সেখান থেকে বোমা বানানোর রাসায়নিক পদার্থ ও কয়েকটি আগ্নেয়াস্ত্র খুঁজে পায়। এর মধ্যে পটাশিয়াম নাইট্রেট, সালফার, হেডলাইট বাল্ব, প্রেশার কুকার, একটি হ্যান্ডগান ও শটগান রয়েছে। এসব জিনিস দিয়ে বিস্ফোরক দ্রব্য তৈরি করা হয় বলে জানান তিনি।মলিনস বলেন, ‘আমরা অত্যন্ত বিপজ্জনক একটি সন্ত্রাসী নেটওয়ার্কের মুখোমুখি হয়েছি।’ এর আগে গত শনিবার ফ্রান্সের বিভিন্ন শহরে অভিযান চালায় পুলিশ।