প্যারিসের অভিনয়ের প্রেরণা মাইকেল জ্যাকসন!
বাবা মাইকেল জ্যাকসনই মেয়ে প্যারিসের অভিনয়ের অনুপ্রেরণা। আর সেই অনুপ্রেরণা থেকেই অভিনয়ের জগতে পা বাড়িয়েছে সে। সম্প্রতি এক মার্কিন টক শোতে ১৩ বছর বয়সী প্যারিস এ কথাই জানাল।পপতারকা মাইকেল জ্যাকসনের মুনওয়াকার দেখে মুগ্ধ হয়েছিল প্যারিস। তখন তার মনে হয়েছিল, বাবা শুধু গাইতেই পারে না, অভিনয়ও জানে। প্যারিস বলে, ‘আমি এটা দেখেছি। আর তখনই তাঁর মতো হতে চেয়েছি।’লন্ডনস ব্রিজ ও থ্রি কিস নামের দুটি শিশুতোষ চলচ্চিত্রে অভিনয় করবে প্যারিস। ২০১৩ সাল নাগাদ ছবিগুলো মুক্তি পাবে বলে আশা করা হচ্ছে।প্যারিস জানায়, ছোটবেলা থেকেই সে অভিনয়ের প্রতি আগ্রহী। আর এ ব্যাপারে তার বাবাও তাকে উত্সাহ দিয়েছে।২০০৯ সালে জ্যাকসন মারা যান। এর পর থেকে প্যারিস তার দাদির কাছে আছে। ছোটবেলায় তার বাবা যখন তাদের তিন ভাইবোনকে মুখ ঢেকে বাইরে নিয়ে যেতেন, তখন তার নিজেকে নির্বোধ মনে হতো। কিন্তু বড় হওয়ার পর সে বুঝেছে, তাদের রক্ষার করার জন্যই তার বাবা এমনটা করতেন।