প্যারোলে মুক্তি পেয়েছেন মুজাহিদ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মানবতাবিরোধী অপরাধের মামলায় গ্রেপ্তার জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মাদ মুজাহিদ প্যারোলে মুক্তি পেয়েছেন। আজ শনিবার বিকেল তিনটায় নারায়ণগঞ্জ কারাগার থেকে তিনি মুক্তি পান। নারায়ণগঞ্জ জেলা কারাগার সূত্র জানিয়েছে, মুজাহিদের ভাই মারা যাওয়ায় তাঁকে প্যারোলে মুক্তি দেওয়া হয়েছে। ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মতিন প্রথম আলো ডট কমকে জানিয়েছেন, নারায়ণগঞ্জ কারাগার থেকে প্যারোলে মুক্তি পেয়ে মুজাহিদ এখন ঢাকার পথে রওনা দিয়েছেন। উত্তরায় ভাইয়ের জানাজায় অংশ নিয়ে তিনি আবার নারায়ণগঞ্জ কারাগারে ফিরে আসবেন। ২০১০ সালের ২৯ জুন আলী আহসান মোহাম্মদ মুজাহিদকে গ্রেপ্তার করে পুলিশ। পরে তাঁকে মানবতাবিরোধী অপরাধের মামলায় গ্রেপ্তার দেখানো হয়। মুজাহিদের বিরুদ্ধে ১৯৭১ সালে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের নানা অভিযোগ রয়েছে।