প্যালেস্টাইনের ফাতাহ ও হামাসের মধ্যে চুক্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্যালেস্টাইনের দুই বিবদমান দল ফাতাহ ও হামাসের মধ্যে গতকাল মঙ্গলবার এক চুক্তি স্বাক্ষরিত হওয়ার পর আজ বুধবার দুই দলের নেতারা কায়রোতে এক অনুষ্ঠানে মিলিত হন।জানা গেছে, হামাসের নেতা খালেদ মেশাল ও ফাতাহর নেতা মাহমুদ আব্বাস ২০০৬ সালের পর এই প্রথম একসঙ্গে মিলিত হলেন।মাহমুদ আব্বাস অনুষ্ঠানে বলেছেন, ‘দুই পক্ষের মধ্যে বিবাদের “কালো পাতা” আমরা চিরকালের জন্য পেছনে ঠেলে দিয়েছি।’হামাসের খালেদ মেশাল বলেছেন, ‘ফাতাহর সঙ্গে আমাদের পূর্ববিরোধ মিটে গেছে। আমাদের একমাত্র যুদ্ধ হচ্ছে ইসরায়েলের সঙ্গে।’জাতিসংঘের মধ্যপ্রাচ্য শান্তিপ্রক্রিয়ার বিশেষ সমন্বয়কারী রবার্ট সেরি, মিসরের পররাষ্ট্রমন্ত্রী নাবিল আল-আরাবি ও আরব লিগ প্রধান অমর মুসা এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বলে জানা গেছে।মাহমুদ আব্বাস আরও বলেছেন, ‘যতক্ষণ আমরা ঐক্যবদ্ধ থাকব, ততক্ষণ আমরা আমাদের সফলতার ব্যাপারে নিশ্চিত। আমাদের এই চুক্তি একটি ন্যায্য শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করবে। আর ইসরায়েলকে বেছে নিতে হবে তারা শান্তি চায়, না অবৈধ বসতি চালিয়ে যেতে চায়। আল জাজিরা, বিবিসি।