ইংরেজি শিক্ষক, বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ রাইফেলস কলেজ, ঢাকা।প্রিয় ২০১০ সালের জেএসসি পরীক্ষার্থীরা, শুভেচ্ছা রইল। ইংরেজি প্রথম পত্রের উত্তর লেখার নিয়মকানুন ও কীভাবে প্রস্তুতি নেবে, তা নিয়ে আলোচনা করব। তোমাদের জন্য একটি passage দেওয়া থাকবে। ১ থেকে ৮ নম্বর প্রশ্ন এই passage থেকে হবে। Question no.-1: Given passage (A)-এর সঙ্গে সংশ্লিষ্ট ১ নম্বর প্রশ্ন true/false-বিষয়ক। True/false বাক্যগুলো নির্ণয় করতে given passage (A)-টির সম্পূর্ণ অর্থ নিজের মনে চিত্রায়িত করতে হবে। সে জন্য passage-টি ভালো করে পড়তে হবে। এই true/false-এ ভালো ধারণা লাভের জন্য গুরুত্বপূর্ণ passage-গুলো পড়বে। Question no.-2: এই প্রশ্নটি হচ্ছে choose the best answer বিষয়ে। এ প্রশ্নের উত্তরের জন্য অবশ্যই দেওয়া শব্দগুলোর অর্থ জানতে হবে এবং সঠিক উত্তরটি বের করতে হবে। এ প্রশ্নের জন্যও ১ নম্বর প্রশ্নের মতোই প্রস্তুতি নিতে হবে। Question no.-3: এই প্রশ্নটি হচ্ছে close test with clue, যা প্রশ্নের প্যাসেজের সঙ্গে সম্পর্কযুক্ত থাকবে। এ প্রশ্নের জন্য close test-এ দেওয়া clue (সূত্র, সহায়ক শব্দ)গুলোর অর্থ ও শূন্যস্থানে যথাযথ স্থানে প্রয়োগের সামর্থ্য তোমাদের থাকতে হবে। ১ নম্বর প্রশ্নের উত্তর লিখতে যেভাবে প্রস্তুতি নেবে, সেভাবেই এই প্রশ্নের জন্যও প্রস্তুতি নেবে। পরীক্ষার উত্তরে শুধু a, b, c d, e, f, g, h, i, j প্রভৃতি স্থানে উত্তর শব্দগুলো লিখবে। Question.-4: Answer the following question. এ প্রশ্নটি সংক্ষিপ্ত উত্তর দানের। এর সঙ্গে সবাই পরিচিত। প্রশ্নটি যে tense-এ থাকবে, উত্তরটিও সে tense-এ লিখবে। যেমন ‘do’ যুক্ত প্রশ্নে (do+verb) যুক্ত উত্তর হবে। ‘does’ যুক্ত প্রশ্নে (does+verb) যুক্ত উত্তর হবে। অর্থাৎ উত্তরে ‘s’ বা ‘es’ যুক্ত হবে। ‘Did’ যুক্ত প্রশ্নের উত্তরে— verb-এর past form হবে। Question no.-5: এই প্রশ্নের উত্তরের জন্য পাঠ্যবইটি ভালো করে পড়বে। পরীক্ষায় উত্তর লেখার সময় উভয় পাশের শব্দগুলোর meaning বোঝার চেষ্টা করবে। কাছাকাছি meaning হয় এ রকম শব্দগুলো match করলেই সঠিক উত্তর হবে। Question no.-6: Fill in the gaps of a given passage. এই passage-টির উত্তর লেখার জন্য কোনো clue দেওয়া থাকবে না। Given passage-টি থেকে ধারণা দিয়ে text related শব্দ দিয়ে gap-গুলো পূর্ণ করতে হবে। এমনভাবে gap-গুলোতে শব্দ বসাতে হবে, যাতে text (A)-এর অর্থের জন্য সংগতিপূর্ণ হয়। শুধু উত্তরগুলো লিখবে, সম্পূর্ণ passage লেখার প্রয়োজন হবে না। Question no.-7: এই প্রশ্নে কতগুলো দেওয়া clue-এর সাহায্যে একটি paragraph লিখতে হবে। clue-গুলোর সঙ্গে সংশ্লিষ্টতা রয়েছে এ রকম তথ্যের ওপর গুরুত্ব দিয়ে একটি paragraph লিখতে হবে। Given passage (A)-এর বাক্যগুলো হুবহু না লিখে নিজের মতো করে, নিজের সৃষ্ট বাক্য হওয়া চাই। এ প্রশ্নে একটি Table-এর ‘A’ এবং ‘B’ column থেকে phrase (বাক্যাংশ) একত্র করে অর্থপূর্ণ বাক্য তৈরি করতে হতে পারে। Given phrase (বাক্যাংশ)-গুলোর অর্থ জানতে হবে। তোমাদের বাক্যগুলো প্রশ্নের প্যাসেজ (A)-এর তথ্যের সঙ্গে সংগতিপূর্ণ কি না, তা ভেবে দেখবে। Question no.-8: এই প্রশ্নে given passage (A)-এর main idea পাঁচটি বাক্যের মধ্যে লিখতে হবে। বাক্যগুলোর তোমার নিজস্ব হবে। Passage পাঠে তাতে আলোচিত তথ্যগুলো পাঁচটি বাক্যের মধ্যে লিখবে। বারবার চর্চার মাধ্যমেই তা সম্ভব। এনসিটিবি প্রকাশিত তোমাদের পাঠ্যবইয়ের core passage-গুলোর main idea আগে থেকে লিখতে চেষ্টা করে দেখো। Question no.-8-এর or: এই প্রশ্নে একটি dialogue লিখতে বলা হবে। এনসিটিবি প্রকাশিত তোমাদের পাঠ্যবইয়ের বিভিন্ন dialogue রয়েছে (page-4, page-6, page-10, page-12, page-14 ইত্যাদি জাতীয় dialogue সারা বইয়েই রয়েছে)। এগুলো অনুসরণ করো। তোমাদের dialogue-টি প্রশ্নের প্যাসেজটির (A)-এর সঙ্গে সংশ্লিষ্ট থাকবে।Question no.-9: এটি cloze test with clues. এ প্রশ্নে একটি cloze passage-এ ১০টি শূন্যস্থান (a, b, c, d, e, f, g, h, i, j) থাকবে। শূন্যস্থানগুলো পূরণের জন্য শব্দের একটি তালিকা (clue) দেওয়া থাকবে। Wordগুলো যেকোনো parts of speech-এর হতে পারে। বাক্যের গঠন অনুযায়ী সেগুলোর উপযুক্ত রূপ ব্যবহার করে gapগুলো পূর্ণ করতে হবে। এর জন্য EFT-এর প্রায় সব lesson-ই আয়ত্ত করা আবশ্যক। পরীক্ষার উত্তরপত্রে শুধু উত্তরগুলো লিখবে। সম্পূর্ণ passage লেখার প্রয়োজন নেই। Question no.-10: এই প্রশ্নে cloze test থাকলেও তাতে কোনো clue থাকবে না। উক্ত passage-এ দেওয়া শূন্যস্থানে উপযুক্ত শব্দ বসাতে হবে। Passage না লিখে শুধু ধারাবাহিকভাবে উত্তরগুলো লিখবে। এর জন্য প্রস্তুতির ধরন ০৯ নম্বর প্রশ্নের অনুরূপ।Question no.-11: এই প্রশ্নে পাঠ্যবই থেকে তিন কলামবিশিষ্ট table থাকবে। এতে subject, verb ও extension দেওয়া থাকবে। এই table-এর সাহায্যে sentenceগুলো (৫টি বা ১০টির যা চাওয়া হবে) তৈরি করতে হবে। এর জন্য NCTB-এর EFT-তে থাকা tableগুলো দিয়ে বাক্য তৈরি করা শিখবে। Question no.-12: এই প্রশ্নে re-arrangement আসবে। ১০টি এলোমেলো বাক্যকে অর্থপূর্ণভাবে সাজিয়ে একটি paragraph আকারে লিখতে হবে। Question no.-13: এই প্রশ্নে informal letter লিখতে বলা হবে। নিয়ম অনুযায়ী তা লিখতে হবে। letter-এ নিজের নাম-ঠিকানা না লিখে supposed নাম ও ঠিকানা ব্যবহার করতে হবে। letter যথেষ্ট তথ্যবহুল হওয়া আবশ্যক। জীবনঘনিষ্ঠ বিভিন্ন বিষয়ের letter লেখা শিখতে হবে।Question no.-14: এই প্রশ্নে পাঠ্য বইকেন্দ্রিক যেমন: Gardening, First day at school, Blacksmith, water Hyacinths, Honesty, Knowledge, Magician, Celebration, Young Heroes, An accident, The ant and the Grasshopper-এরূপ বিভিন্ন ধরনের paragraph আসতে পারে।