প্রকল্প ব্যবস্থাপনায় পেশা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মেয়র মোহাম্মদ হানিফ ফ্লাইওভার (যাত্রাবাড়ী-গুলিস্তান) নির্মাণে এখন দায়িত্ব পালন করছেন একজন প্রকল্প ব্যবস্থাপক। পদ্মা সেতু নির্মাণের কাজ শুরু হলেও এ ধরনের দায়িত্ব অর্পিত হবে একজন প্রকল্প পরিচালক বা ব্যবস্থাপকের ওপর। বর্তমান বিশ্বে এভাবেই চলছে প্রকল্প ব্যবস্থাপনার কাজ। যা সফলভাবে সম্পন্ন করার গুরুদায়িত্ব পালন করেন নির্ধারিত প্রজেক্ট ডিরেক্টর বা প্রকল্প পরিচালক কিংবা প্রজেক্ট ম্যানেজার বা প্রকল্প ব্যবস্থাপক, যাঁরা সারা বছরই সরকারি অনেক কাজ পেতে পারেন।বিশ্বজুড়ে প্রকল্প ব্যবস্থাপনা এখন একটি সম্ভাবনাময় পেশা হিসেবে সমাদৃত। এ পেশায় আগ্রহী ব্যক্তিদের বিশ্বের সর্বোচ্চ সার্টিফিকেশন বা সনদটি দেয় আমেরিকার পেনসিলভানিয়ার প্রজেক্ট ম্যানেজমেন্ট ইনস্টিটিউট (পিএমআই)। প্রতিষ্ঠানটির দেওয়া সার্টিফিকেশন বা সনদের নাম ‘প্রজেক্ট ম্যানেজমেন্ট প্রফেশনাল’ (পিএমপি)।কাজের ক্ষেত্র বাড়ায় বাংলাদেশেও আজকাল অনেকে পিএমপি সনদ পেতে আগ্রহী হচ্ছেন। পিএমআই ১৯৬৯ সালে প্রতিষ্ঠিত হলেও বাংলাদেশে এর কার্যক্রম শুরু হয় ২০০৮ সাল থেকে। বর্তমানে বিশ্বের ১৮৫টি দেশ থেকে পিএমপি পরীক্ষা দেওয়া যায়। এবার জেনে নিন প্রজেক্ট ম্যানেজমেন্ট ইনস্টিটিউটের পিএমপি পরীক্ষার নানা দিক। কেন নেবেন এই সনদপিএমআই বাংলাদেশের প্রধান এস এম আলতাফ হোসাইন বলেন, ‘পিএমপি উত্তীর্ণদের জন্য কাজ করার অনেক সুযোগ রয়েছে। বিশেষ করে মানবসম্পদ ব্যবস্থাপনা, প্রোডাক্ট ডেভেলপমেন্ট বা পণ্য উন্নয়ন, এনজিও, বহুজাতিক কোম্পানি, টেলিযোগাযোগ ও সফটওয়্যারসহ তথ্যপ্রযুক্তি (আইটি), ব্যাংকিং প্রভৃতি খাতে এ ধরনের পেশাজীবীর প্রচুর চাহিদা আছে।’যেহেতু যেকোনো ধরনের প্রজেক্ট বা প্রকল্পের কাজ প্রজেক্ট ম্যানেজারের হাতে সম্পন্ন হয়ে থাকে, সেহেতু পিএমপি সনদটা থাকলে আপনার জন্য কাজ পাওয়াটা সহজ হতে পারে। বদৌলতে আপনি চাকরি করে বা চুক্তির ভিত্তিতে অনায়াসে অনেক টাকা আয় করতে পারেন।পিএমপি সনদ নিতে হলেপিএমপি পরীক্ষা দিতে চাইলে যেকোনো বিষয়ে গ্র্যাজুয়েট বা স্নাতক হলেই চলবে, সেই সঙ্গে দরকার প্রকল্প ব্যবস্থাপনার ওপর তিন বছরের অভিজ্ঞতা। এ ছাড়া প্রকল্প ব্যবস্থাপনা বিষয়ে চার হাজার ৫০০ ঘণ্টা কাজ করার অভিজ্ঞতা ও ৩৬ ঘণ্টার প্রশিক্ষণ থাকা চাই। আর গ্র্যাজুয়েট না হলে সাড়ে সাত হাজার কর্মঘণ্টার অভিজ্ঞতা ও ৩৬ ঘণ্টার প্রশিক্ষণ লাগবে। সব ধরনের তথ্য দেওয়ার পর নির্ধারিত টাকা জমা দিয়ে পরীক্ষার জন্য আবেদন করতে হবে। আবেদন ও পরীক্ষা দুটোই হবে অনলাইনের মাধ্যমে। আসন খালি থাকা সাপেক্ষে আপনার আবেদন গ্রহণ করা হবে। এরপর আপনার সুবিধামতো পরীক্ষার তারিখ ও সময় নির্ধারণ করা হবে। এ সম্পর্কে বিস্তারিত জানা যাবে www.pmi.org এই ওয়েবসাইটে।কোথায় দেবেন পরীক্ষাপিএমপি সনদের পরীক্ষাটি নিয়ন্ত্রণ করে আমেরিকার প্রজেক্ট ম্যানেজমেন্ট ইনস্টিটিউট বা পিএমআই। বাংলাদেশিদের পরীক্ষা নেওয়া হয় ঢাকার বনানীর আমেরিকান অ্যালামনাই অ্যাসোসিয়েশন কেন্দ্রে। সেখানে আপনাকে চার ঘণ্টায় মোট ২০০ নম্বরের এমসিকিউ পরীক্ষা দিতে হবে। পরীক্ষার দিন নিজের পাসপোর্ট ও কনফরমেশন ই-মেইলের প্রিন্ট কপি সঙ্গে আনতে হবে, যা প্রবেশপত্র হিসেবে বিবেচিত হয়। সময় ও খরচাপাতি কেমনপিএমআইয়ের চাহিদা অনুযায়ী পিএমপি পরীক্ষার প্রস্তুতির জন্য ৩৬ ঘণ্টার ক্লাসরুমভিত্তিক প্রশিক্ষণ থাকা দরকার। দেশে প্রথম আলো জবস ও বিডি জবসের মতো কিছু সংস্থা এই প্রশিক্ষণ দেয়। পিএমপির নির্ধারিত প্রশিক্ষণ দিয়ে থাকে, যা একজন আবেদনকারীর আবশ্যিক যোগ্যতা হিসেবে বিবেচিত। এই প্রশিক্ষণ নিয়ে পরীক্ষার্থীকে আবেদন করতে হবে। প্রথম আলো জবসের প্রধান পরিচালন কর্মকর্তা শৈবাল কানুনগো জানান, তাঁরা এ ব্যাপারে আট দিনের প্রশিক্ষণ দিয়ে থাকেন। এ জন্য প্রশিক্ষণার্থীদের ২৫ হাজার টাকা ফি দিতে হয়। তবে প্রথম আলো জবস এ ক্ষেত্রে মোট ৪৮ ঘণ্টার প্রশিক্ষণদেয়। এর ফলে কেউ কোনো কারণবশত পিএমআই সনদের জন্য পরীক্ষা না দিলেও প্রকল্প ব্যবস্থাপনার কাজ করতে পারেন।পিএমআই সনদের পরীক্ষার জন্য সদস্যদের ৪০৫ ডলার দিতে হয়। সদস্য হতে লাগে ১২৯ ডলার। আর সদস্য না হলে জমা দিতে হবে ৫৫৫ মার্কিন ডলার।প্রশিক্ষণকালেই আপনি শিখে নিতে পারেন কীভাবে এবং কেমন করে প্রস্তুতি নেবেন।যোগাযোগ: পিএমআই বাংলাদেশ চ্যাপ্টার, বাসা-৫৮, রোড-১৫/এ (নতুন), ধানমন্ডি, ঢাকা-১২০৯। পরীক্ষার প্রস্তুতি নিতেএ বছরের শুরুতে প্রথম আলো জবস থেকে প্রশিক্ষণ নিয়ে গত আগস্টে পিএমপি ডিগ্রি পাওয়া মানস মণ্ডল বলেন, যাঁরা পরীক্ষা দিতে চান, তাঁরা পিএমআইয়ের সদস্য হয়ে নির্ধারিত লাইব্রেরি (অনলাইন লাইব্রেরি) ব্যবহার করতে পারবেন। সেখান থেকে বই এবং প্রয়োজনীয় তথ্য নামিয়ে নিতে পারবেন। এ ছাড়া পিএমআই ব্লগে গিয়েও জানতে পারবেন অনেক অজানা তথ্য। আর সবচেয়ে বড় ব্যাপার হলো, অনেকে পরীক্ষার জন্য টেনশনে থাকেন, যা অনেক সমস্যার সৃষ্টি করে পরীক্ষার সময়। তাই টেনশন এড়িয়ে চলতে হবে। পরীক্ষায় যে প্রশ্ন হয়, তার উত্তর দিতে হবে অনেকটা অভিজ্ঞতার আলোকে। তাই শুধু পড়লে হবে না, সেই সঙ্গে বাস্তবতার আলোকে বিষয়টি নিয়ে ভাবতে হবে। এখানে কোনো বিষয়ে মুখস্থ করে লাভ নেই। পরীক্ষায় নির্ধারিত কোনো পাস নম্বর নেই। তবে ন্যূনতম ৭০ ভাগ নম্বর পেলে সেটাকে পাস নম্বর হিসেবে গণ্য করা হয়।সাধারণত ২০ থেকে ৩০ ভাগ প্রশ্ন আসে ‘প্রজেক্ট ম্যানেজমেন্ট বডি অব নলেজ’ (পিএমবিওকে) শীর্ষক গাইড লাইন বই থেকে। বাকি প্রশ্নগুলো হয় প্রকল্প সংক্রান্ত সিচুয়েশন বা পরিস্থিতিনির্ভর।মোট কথা, চার ঘণ্টা সময়ে আপনাকে সব প্রশ্নের ঠিকঠাক উত্তর দিতে হবে। তাহলেই আপনি পিএমপি সনদ হাতে পেতে পারেন।