প্রকাশনা
জ্যোতির্বিদ্যা ২লেখক: রহীম শাহ ও শাহরিয়াজ সরকারপ্রকাশক: বিজ্ঞান একাডেমিমূল্য: ২০০ টাকাকী আছে ওই দূর আকাশে, কীভাবে জানা যায় চন্দ্র-সূর্য আর গ্রহ-নক্ষত্রদের সম্পর্কে।প্রাচীনকাল থেকেই আকাশ সম্পর্কে মানুষের অসীম আগ্রহ। বিজ্ঞানীদের নিরন্তর প্রচেষ্টায় কালক্রমে সূচনা হয় জ্যোতির্বিদ্যা—জ্যোতিঃপদার্থবিদ্যার।রহীম শাহ সংকলিত জ্যোতির্বিদ্যা ২ বইটি পাঠকদের জ্যোতির্বিদ্যা সম্পর্কে জানতে সাহায্য করবে। কিশোর পাঠকদের জন্যবইটি দারুণ হবে।বইটি ঊনত্রিশটি অধ্যায়ে বিভক্ত।মহাকাশ গবেষণা, প্রাচীন জ্যোতির্বিজ্ঞান, ভূ-গোলক, জ্যোতির্বিজ্ঞানের ব্যবহার, জ্যোতিষশাস্ত্র, টেলিস্কোপ, জ্যোতির্বিজ্ঞানী, সৌরজগৎ, নক্ষত্র, ছায়াপথ প্রভৃতি বিষয়ের ওপর সংক্ষেপে আলোচনা করা হয়েছে বিভিন্ন অধ্যায়ে। বইটির বিশেষত্ব হচ্ছে বইটিতে প্রচুর রঙিন ছবি সংযোজন করা হয়েছে, যা সাধারণ পাঠকদের জন্যসহজপাঠ্যহবে।বইটিতে পৃথিবীর পুরোনো মানমন্দিরের ছবি, রোমান বৃহস্পতি গ্রহের দেবতার ছবি, নিকোলাস কোপারনিকাস, জোহান কেপলার, গ্যালিলিও প্রমুখ জ্যোতির্বিদের ছবি রয়েছে।রাশিচক্র, রকেট, জ্যোতির্বিজ্ঞানের নানা যন্ত্রপাতি, চাঁদে অবতরণ, ধূমকেতুর লেজ, উল্কাপিণ্ড, আলোর বিচ্ছুরণ প্রভৃতি বিষয়সম্পর্কেসচিত্র বর্ণনা যেকোনো কৌতূহলী পাঠককে অনুপ্রাণিত করবে।অধিবর্ষ কেন হয়, ধ্রুবতারার অবস্থান কোথায়, সূর্যে কী আছে, মহাকাশে বসবাস করা যায় কি, কেন ঋতু পরিবর্তন হয়, সৌরকলঙ্ক কী, চন্দ্রগ্রহণ কেন হয়, মঙ্গল গ্রহের খাল কেমন, শনি গ্রহের আবহাওয়ার ধরন কী, সৃষ্টিরহস্য কী, নক্ষত্রের জন্ম-মৃত্যু ইত্যাদি বিষয়সম্পর্কে জানা যাবে বইটি পড়লে।মাসুম ভূঁইয়া