প্রকাশনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পেট্রোলিয়াম কন্ট্রাক্টস: স্ট্যাবিলিটি অ্যান্ড রিস্ক ম্যানেজমেন্টলেখক: ড.আবদুল্লাহ আল ফারুক, প্রকাশক- বাংলাদেশ, ইনস্টিটিউট অব ল অ্যান্ড ইন্টারন্যাশনাল আফেয়ার্স (বিলিয়া) জুলাই ২০১১, দাম-৫০০ টাকা, আলোচ্য বইটি পেট্রোলিয়াম চুক্তির বিভিন্ন আইনগত দিক নিয়ে একটি গবেষণামূলক বিশ্লেষণ। এই বইটিতে বিভিন্ন উন্নয়নশীল দেশে সম্পাদিত পেট্রোলিয়াম চুক্তিসমূহের জটিল বিষয়গুলোকে চমৎকারভাবে বিশ্লেষণ করেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আইনের অধ্যাপক ড.আবদুল্লাহ আল ফারুক। তেল ও গ্যাস আহরণের জন্য আইনি কাঠামোর একটি অন্যতম উপাদান হচ্ছে পেট্রোলিয়াম চুক্তি যা সাধারণত একটি দেশের সরকার এবং বিদেশি কোম্পানির মধ্যে হয়ে থাকে। যেকোনো পেট্রোলিয়াম চুক্তি দীর্ঘ মেয়াদি এবং রাজনৈতিক, বাণিজ্যিক ও ভূ-তাত্ত্বিকগত দিক থেকে ঝুঁকিপূর্ণ হয়ে থাকে। বইটিতে বিভিন্ন প্রকার পেট্রোলিয়াম চুক্তি যেমন- অংশীদারি চুক্তি, কনসেশন, সার্ভিস চুক্তি; চুক্তির আইনি কাঠামো, বিরোধ নিষ্পত্তির পন্থাসমূহ, চুক্তির স্থিতিশীলতা বজায় রাখার জন্য বিভিন্ন বিধান ও আর্থিক দিক সম্পর্কে বিশদ আলোচনা করা হয়েছে। বিভিন্ন প্রকার পেট্রোলিয়াম চুক্তি, চুক্তি সম্পাদনের পথে নানা রকমের ঝুঁকির বিশ্লেষণ, পেট্রোলিয়াম আহরণের পরিবেশগত, সামাজিক প্রভাব নিয়ে গবেষণামূলক এই বইটি দীর্ঘ প্রতীক্ষিত। বাংলাদেশে পেট্রোলিয়াম আহরণের দীর্ঘ ইতিহাস থাকলেও এ সম্পর্কিত আইনের ওপর কোনো গবেষণামূলক নাই বললেই চলে। তাই এই ক্ষেত্রে বইটি শূন্যতা পূরণ করবে। বইটি জ্বালানি আইন বিশেষজ্ঞ, আইনজীবী, শিক্ষক এবং শিক্ষার্থীদের বিশেষ উপকারে আসবে।