প্রকাশনা
‘আপ-টু-ডেট’মাসুদুজ্জামান (মির্জা মাসুদ), নিয়াজ ল বুক সাপ্লাই, প্রকাশকাল জানুয়ারি-২০১২, মূল্য ৪০০ টাকাবিভিন্ন আইনের ওপর তথ্য ও পদ্ধতি এবং সর্বশেষ সংশোধনী নিয়ে প্রশ্নোত্তর আকারে বইটি সাজানো হয়েছে। বইটি লিখেছেন আইনজীবী মাসুদুজ্জামান। বিভিন্ন পদ্ধতিগত আইনগুলোর ওপর সহজ-সাবলীল ভাষায় আলোচনা করা হয়েছে বইটিতে। মূলত এ বইটি করা হয়েছে যাঁরা আইনজীবী হিসেবে তালিকাভুক্তির জন্য লিখিত এবং ভাইভা পরীক্ষাদেবেন, তাঁদের জন্য। তবে বইটির বিষয়ভিত্তিকভাবে সাজানো এবং উপস্থাপন এমনভাবে করা হয়েছে যেন আইনজীবী, আইনের শিক্ষার্থীসহ সাধারণ পাঠকেরও কাজে আসে। বইটির উল্লেখযোগ্য দিক হচ্ছে বিভিন্ন আইনের সর্বশেষ সংশোধনীগুলো নিয়ে আলোচনা। এতে ৩০টি আইন নিয়ে আলোচনা করা হয়েছে। এর মধ্যে রয়েছে: দেওয়ানি কার্যবিধি, ফৌজদারি কার্যবিধি, সুনির্দিষ্ট প্রতিকার আইন, দণ্ডবিধি, সাক্ষ্য আইন, সংবিধান, নারী ও শিশু নির্যাতন দমন আইন, যৌতুক নিরোধ আইন, মুসলিম উত্তরাধিকার আইন, অগ্রক্রয়, নামজারি, শ্রম আইন, পারিবারিক আদালত অধ্যাদেশ প্রভৃতি। আইনের ধারা-উপধারাগুলো প্রশ্নোত্তর আকারে সাজানোর কারণে পাঠক তাঁর সমস্যা সম্পর্কে সহজেই জানতে পারবেন। বইটি সাধারণ পাঠকের কাছে গ্রহণযোগ্যতা পাবে বলে বিশ্বাস।‘ক্রিমিনাল প্র্যাকিটস এন্ড ড্রাফটিং’মো. সাইদুল ইসলাম সেলিম, শরফুদ্দিন ল বুক কোম্পানি, প্রকাশ ২০১১, মূল্য ২২০ টাকাফৌজদারি মামলা পরিচালনাসংক্রান্ত এটি একটি ব্যবহারিক বই। বিভিন্ন ফৌজদারি মামলা কীভাবে দায়ের করতে হয়, কীভাবে পরিচালনা করতে হয় এবং বিভিন্ন আরজি, জবাব ও দরখাস্ত লেখার কৌশল—এসব বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে। প্রতিটি অধ্যায়ে বিভিন্ন আইনের পদ্ধতিগত বিষয়গুলো এবং এ সংশ্লিষ্ট উচ্চ আদালতের নজিরগুলো উল্লেখ করা হয়েছে। এ বইটিতে প্রায় ৪০টি বিষয় রাখা হয়েছে। এর মধ্যে রয়েছে: ফৌজদারি কার্যবিধি ১৪৫ ধারার আলোচনা, ১০৭/১১৭(সি) ধারার মামলার মুসাবিদা, ফৌজদারি কার্যবিধির ৯৮ ধারার মামলার আরজির মুসাবিদা, বেআইনিভাবে আটককৃত ব্যক্তি উদ্ধারের জন্য তল্লাশি পরোয়ানা, চেকের মামলার নোটিশ ও মামলা দায়ের পদ্ধতি, নিম্ন আদালতে জামিন দরখাস্ত, ২০৫ ধারার দরখাস্তের নমুনা, তামাদি আইনের ৫ ধারামতে আলোচনা, এজাহার, প্রথম স্ত্রীর অনুমতি ছাড়া দ্বিতীয় বিয়ে করার অপরাধে ১৯৬১ সালের মুসলিম পারিবারিক আইনের মামলার আরজি প্রভৃতি। বইটি আইনজীবী, বিচারকসহ আইনের শিক্ষার্থীদেরও কাজে আসবে।