প্রকাশনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এসো বিজ্ঞান শিখিবাংলাদেশ ফ্রিডম ফাউন্ডেশনমূল্য: ৫০ টাকা।আমাদের শিক্ষার্থীদের বিজ্ঞান শিক্ষার প্রতি আগ্রহ কমে যাওয়ার লক্ষণ ইদানীং দেখা যাচ্ছে। এর অন্যতম কারণ হিসেবে গ্রামাঞ্চলের স্কুলগুলোর ল্যাবরেটরি এবং এর উপকরণের অভাবকে দায়ী করা হয়। এটি ঠিক যে স্কুল পর্যায়ের পাঠ্যসূচির অন্তর্ভুক্ত বিভিন্ন পরীক্ষা সম্পন্ন করার সনাতনী উপকরণগুলো ব্যয়বহুল। এ কারণে বিভিন্ন স্থানে বিজ্ঞান শিক্ষা তত্ত্বনির্ভরই থেকে যাচ্ছে। কিন্তু হাতে-কলমে বিজ্ঞান শিক্ষার কোনো বিকল্প নেই। স্বল্পমূল্যে বিজ্ঞান শিক্ষার উপকরণ তৈরি করার জন্য ‘গাইবান্ধার বিজ্ঞানী নামে’ পরিচিত ওমর ফারুক আজাদ দীর্ঘদিন ধরে গবেষণা করছেন এবং তৈরি করেছেন দৈনন্দিন ব্যবহারের উপকরণ দিয়ে মাধ্যমিক পর্যায়ের বিজ্ঞান পরীক্ষা করার বিভিন্ন উপায়। এ রকম ২০টি পরীক্ষার বর্ণনা রয়েছে এ বইতে। এগুলোর কয়েকটি হলো পেরিস্কোপ, ক্যালিডোস্কোপ, নিউটনের সূত্র, ম্যাগডিবার্গ গ্লাস, শক্তি পাচার, নিউটনের বর্ণ চাকতি প্রভৃতি। বিজ্ঞানী আজাদের মূল ভাবনাগুলোকে গবেষণার মাধ্যমে বিজ্ঞানের নির্দিষ্ট সূত্র ও পর্যবেক্ষণের সঙ্গে যুক্ত করছেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষার্থী। পরীক্ষাগুলো সহজে করা যায়। পরীক্ষাগুলো এমনভাবে সাজানো হয়েছে যে প্রতিটি পরীক্ষা করার পর শিক্ষার্থীরা নিজের মতো করে আরও পরীক্ষা করার ব্যাপারে উত্সাহিত হবে।বিজ্ঞান প্রজন্ম প্রতিবেদক