প্রকাশনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিজ্ঞানসমগ্রএ এম হারুন অর রশীদঅনুপম প্রকাশনীমূল্য ৪০০ টাকাবিজ্ঞানী, তত্ত্বীয় পদার্থবিজ্ঞানী ও লেখক এ এম হারুন অর রশীদের সংকলনগ্রন্থ এটি। তিনি বিজ্ঞানবিষয়ক বই লিখেছেন অনেকগুলো। কিশোরদের জন্য লেখা কিশোরবিজ্ঞান সমগ্র তাঁর প্রথম সংকলনগ্রন্থ। এরই ধারাবাহিকতায় বিভিন্ন বিজ্ঞান বইয়ের সংকলন হয়ে প্রকাশিত হয়েছে বিজ্ঞানসমগ্র। বিজ্ঞান বিষয়ে তথ্যজ্ঞান বাড়াতে এবং আধুনিক বিজ্ঞানের ধ্যানধারণা সবার মধ্যে ছড়িয়ে দিতে বিজ্ঞানের নানা বিষয় অন্তর্ভুক্ত হয়েছে এই বইয়ে। প্রাকৃতিক প্রতিভাসের পর্যবেক্ষণ, এর কারণ সম্বন্ধে যুক্তিসংগত একটি তত্ত্বের প্রস্তাব, তত্ত্ব থেকে নতুন প্রতিভাসের ভবিষ্যদ্বাণী করা এবং সবশেষে আরও অনুরূপ প্রতিভাসে তত্ত্বের যাচাইকরণ ইত্যাদি চিরাচরিত বৈজ্ঞানিক পদ্ধতি সুন্দরভাবে তুলে ধরতেই এ বইয়ে যুক্ত হয়েছে পদার্থবিজ্ঞানের বিপ্লব, মৌলিক কণাসহ নানা বিষয়। শুধু এসব বিষয়ই নয়, বিংশ শতাব্দীর বিজ্ঞানের সামাজিক পটভূমি, প্রাকৃতিক বিজ্ঞানসহ বাংলাদেশে বিজ্ঞানচর্চার বিষয়টিও যুক্ত হয়েছে বইটিতে। নতুন শতাব্দীর নতুন দিগন্ত নিয়ে কোয়ান্টাম বলবিজ্ঞানের পঞ্চাশ বছর, বিজ্ঞানী সত্যেন্দ্রনাথ বসু-আইনস্টাইনের পরিসংখ্যান, সাধারণ আপেক্ষিকতা, কৃষ্ণবিবর, তথ্যপ্রযুক্তিতে অগ্রগতি ও কোয়ান্টাম কম্পিউটারসহ বাঙালির সংস্কৃতি আর সাহিত্যে বিজ্ঞানের বিভিন্ন বিষয়ে আলোচনা রয়েছে। বিজ্ঞানের বিভিন্ন বিষয় নিয়ে বিজ্ঞানীদের মধ্যে চলতে থাকা বিভিন্ন চিঠি আর গবেষণার বিষয়গুলোর ব্যাপারেও রয়েছে তথ্য। এসব বিষয়ের পাশাপাশি বীজগণিতের স্রষ্টা এমি নোয়েথারের জীবনসংগ্রাম আর বিবর্তনবাদের অন্যতম স্রষ্টা চার্লস রবার্ট ডারউইনের ছবিসহ নানা বিষয়ে তথ্য রয়েছে বইটিতে। বিভিন্ন বিষয়ে লেখার পাশাপাশি রয়েছে ছবি ও চিত্রের মাধ্যমে ব্যাখ্যা। রয়েছে সুপরিচিত বস্তুকণার তালিকা ও জ্ঞাত কিছু অনুরণন কণার তালিকা। বিজ্ঞান নিয়ে আগ্রহী কিংবা জানতে চান এমন পাঠকদের জন্য গুরুত্বপূর্ণ এই বই। আর যাঁরা বিজ্ঞানকে ভালোবাসেন, আর জানতে চান বিজ্ঞানের অজানা সব তথ্য, তাঁরাও বইটি সংগ্রহ করুন এবং জেনে নিন বিজ্ঞানের নানা কার্যক্রম আর আগামী দিনের চ্যালেঞ্জ।নুরুন্নবী চৌধুরী