প্রকাশনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আরো একটুখানি বিজ্ঞানমুহম্মদ জাফর ইকবালকাকলী প্রকাশনীমূল্য ৩০০ টাকাশুরুটা হয়েছিল কালি ও কলম নামের একটি পত্রিকার মাধ্যমে। সেখানে নিয়মিতভাবে বিজ্ঞান নিয়ে লেখার পর বের হয়েছিল একটুখানি বিজ্ঞান নামের একটি বই। এরপর বিজ্ঞানের আরও কিছু বিষয় নিয়ে বের হয়েছে আরো একটুখানি বিজ্ঞান নামের আরেকটি বই। বইটি লিখেছেন জনপ্রিয় লেখক মুহম্মদ জাফর ইকবাল। সব বয়সী মানুষের জন্য বিজ্ঞানের বিভিন্ন বিষয় নিয়ে বইটিতে রয়েছে বিজ্ঞান, বিজ্ঞানী, প্রযুক্তি, রসায়ন, উদ্ভিদবিজ্ঞান, প্রাণিজগত্, মনোবিজ্ঞান, পদার্থবিজ্ঞান, আবহাওয়া ও পরিবেশ, সৌরজগত্ ও জ্যোতির্বিদ্যার বিভিন্ন বিষয়। শুরুতে যেমন পাওয়া যাবে বিজ্ঞান ও অপ-বিজ্ঞান সম্পর্কে নানা তথ্য, তেমনি বিজ্ঞানী অধ্যায়ে রয়েছে বিশ্বের বিভিন্ন ক্ষেত্রের সফল বিজ্ঞানীদের কথা। গণিতবিদ ও সফল নারী-বিজ্ঞানী হাইপেশিয়ার সম্পর্কে নানা তথ্যের পাশাপাশি আমাদের দেশের বিখ্যাত বিজ্ঞানী সত্যেন বোস, জগদীশচন্দ্র বসুর গবেষণা আর সফলতার বিভিন্ন কথাও রয়েছে বইটিতে। প্রযুক্তি বিজ্ঞানের ক্ষেত্রে ন্যানোপ্রযুক্তি আর নিউক্লিয়ার শক্তি কেন্দ্রের বিভিন্ন বিষয়েও রয়েছে বিভিন্ন আলোচনা। চিকিৎসা ক্ষেত্রের বিভিন্ন সমস্যা আর রোগ সম্পর্কে নানা তথ্য ছাড়াও পশুপাখির জীবনধারার কথা আর বৈচিত্র্য নিয়ে রয়েছে বিশেষ তথ্য। এসব নানা বিষয়ের পাশাপাশি প্রতিটি বিষয়ের ওপর রয়েছে নানা ধরনের চিত্র আর ছবির বর্ণনা। বিজ্ঞান নিয়ে আগ্রহী কিংবা বিজ্ঞানকে জানতে আগ্রহী ব্যক্তিরা গুরুত্বপূর্ণ তথ্য ও ছবি পাবেন এ বইতে। পাশাপাশি আবহাওয়া ও পরিবেশের মধ্যে পৃথিবীর তাপমাত্রা, বজ্রপাত আর ঘূর্ণিঝড় কীভাবে হয়, সে বিষয়গুলোও পাওয়া যাবে। মানুষের সব সময়ের আগ্রহ মহাকাশ আর চাঁদের ব্যাপারেও রয়েছে বিভিন্ন বর্ণনা। বিকল্প নানা পদ্ধতিতে শক্তি সৃষ্টির বিভিন্ন বিষয়ের গুরুত্বপূর্ণ বর্ণনা ও তথ্য পাওয়া যাবে বইতে। বিজ্ঞান নিয়ে আগ্রহী ব্যক্তিরা আজই সংগ্রহ করতে পারেন বইটি আর সব বয়সীরা পাবেন বিজ্ঞানের নানা ধরনের তথ্য।নুরুন্নবী চৌধুরী