প্রকাশনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বায়োইনফরমেটিকস— জীবনের বিন্যাসতাম্রলিপি প্রকাশনীমূল্য: ৮০ টাকাআধুনিক বিজ্ঞানের আকর্ষণীয় বিষয় বায়োইনফরমেটিকস নিয়ে তাম্রলিপি প্রকাশনী থেকে প্রকাশিত হয়েছে বায়োইনফরমেটিকস—জীবনের বিন্যাস বইটি। সারা পৃথিবীতে এখন যে প্রযুক্তিগুলো সবার ভেতর উত্তেজনা সৃষ্টি করেছে, তার অন্যতম হচ্ছে জীনবিজ্ঞানসংশ্লিষ্ট প্রযুক্তি। বইটির লেখক শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবদুল্লাহ যোবায়ের এই বইটির মাধ্যমে আমাদের সেই বিজ্ঞানের কাছে নিয়ে গেছেন। বায়োইনফরমেটিকস কী, এর কাজের ক্ষেত্র ও ধরন, এর সম্ভাবনা ইত্যাদি বিষয় খুব সহজ ভাষায় ব্যাখ্যা করা হয়েছে বইটিতে। বিগত মাত্র ১০০ বছরে জীববিজ্ঞানে যেসব আবিষ্কৃত হয়েছে, তা বিশ্বের মানুষকে বারবার চমকিত করেছে। ডিএনএ-এর গঠন আবিষ্কার, টিস্যু কালচার, ক্লোনিং, ইনসুলিন উৎপাদন, জিন ম্যাপিং, ডিএনএ টেস্ট ইত্যাদি খুবই জনপ্রিয় আবিষ্কার এবং এগুলো সাধারণ মানুষের কাছে পরিচিত হয়ে উঠেছে খুব অল্প সময়ে। অসংখ্য বৈপ্লবিক আবিষ্কারের ফলে মানুষ এখন বুঝতে পারছে জীবনের বৈচিত্র্য ও ব্যাপ্তি কত বিশাল। একেকটি জীবকোষ যেন একেকটি মহাবিশ্ব, যার মাঝে আছে বিচিত্র সব উপাদান এবং নিজস্ব বিস্ময়কর প্রযুক্তি, যার সাহায্যে তারা জীবন-প্রক্রিয়াকে গতিশীল রেখেছে কয়েক বিলিয়ন বছর। জীবনের এই অমিত রহস্যভান্ডারই জীববিজ্ঞানের সম্ভাবনা তৈরি করেছে। এই সম্ভাবনার উত্কর্ষের জন্য প্রয়োজন তথ্যপ্রযুক্তির সিঁড়ি। সে কারণে জীববিজ্ঞানের অভিনব শাখাগুলোর পাশাপাশি তথ্যপ্রযুক্তির ওপর ভিত্তি করে একটি নতুন ও অত্যন্ত সম্ভাবনাময় শাখা তৈরি হয়েছে, যার নাম বায়োইনফরমেটিকস। বায়োইনফরমেটিকস হলো জীববিজ্ঞান ও তথ্যপ্রযুক্তির একটি সমন্বয়, যার মূল কাজ হলো অনুপ্রাণবিদ্যার তথ্য নিয়ে, আর এই তথ্যগুলো সংরক্ষণ, কাজের সময় পুনরুত্তোলন এবং এর ব্যাখ্যা-বিশ্লেষণ করার জন্য ব্যবহার করা হয় কম্পিউটার বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তিকে। বইটির ভূমিকা লিখেছেন জনপ্রিয় লেখক ও শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মুহম্মদ জাফর ইকবাল, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক হাসিনা খান ও খ্যাতনামা বিজ্ঞানী ড. মাকসুদুল আলম।  সিফাত মাহমুদ