প্রকাশনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অবিটার ডিকটাম: থিংকিং লাইক এ লইয়ারপ্রথম সংখ্যা, প্রকাশ: জুন ২০১০আইন বিভাগ, নর্দান বিশ্ববিদ্যালয়নর্দান বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের উদ্যোগে প্রকাশিত এটি একটি আইন পত্রিকা। এটি তাদের প্রথম প্রকাশিত পত্রিকা। পত্রিকাটির উপদেষ্টা সম্পাদক হিসেবে রয়েছেন মো. জসীম আলী চৌধুরী। নির্বাহী সম্পাদক হিসেবে আছেন আবদুল্লাহ আল মামুন ও সালমা আক্তার। এতে স্থান পেয়েছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের লেখা ১৭টি নিবন্ধ। নিবন্ধকারদের মধ্যে রয়েছেন: অধ্যাপক এ ডব্লিউ এম হক, সৈয়দ সরফরাজ হামিদ, জসীম আলী চৌধুরী, সুপ্রভাত হালদার, খন্দকার ফারজানা রহমান, মো. আরিফুল ইসলাম, এস এম মাসুম বিল্লাহ, শফিউদ্দিন, আবদুল মান্নান প্রমুখ। নিবন্ধগুলোর মধ্যে আইন, বিচার-ব্যবস্থা, ভোক্তা অধিকার, সংবিধানসহ নানা বিষয় উঠে এসেছে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের এ উদ্যোগ সাধুবাদ পাওয়ার যোগ্য। পত্রিকাটি আইনের শিক্ষক, শিক্ষার্থী, আইনজীবীসহ সাধারণ পাঠকের বেশ কাজে আসবে। পত্রিকাটির প্রকাশনা অব্যাহত থাকুক—এটিই প্রত্যাশা।