প্রকাশনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেটে যুদ্ধাপরাধ ও প্রাথমিক দলিলপত্রঅপূর্ব শর্মা। ইত্যাদি গ্রন্থ প্রকাশ। প্রকাশ: ফেব্রুয়ারি ২০১০ মূল্য: ২০০ টাকামুক্তিযুদ্ধের সময় সিলেট অঞ্চলে সংঘটিত যুদ্ধাপরাধ বিষয়ে বিভিন্ন তথ্য ও দলিলপত্র বিষয়ে বইটি একটি উল্লেখযোগ্য প্রকাশনা। ১৯৭১ সালে সিলেটে রাজাকারদের সভা-সমাবেশের বিবরণ, তৎকালীন অপতৎপরতা ও নিধনযজ্ঞের ছবি এবং মোটা দাগে কয়েকজন যুদ্ধাপরাধীর উন্মত্ততার কথা উঠে এসেছে এ বইয়ে। বইটিতে মোট ১৩টি অধ্যায় রয়েছে। এর মধ্যে আছে শান্তি কমিটি ও রাজাকার বাহিনীর গঠনপ্রক্রিয়া, আলবদর গঠনের পটভূমি, দালাল অধ্যাদেশ, বিচার ও বাস্তবতা, ক্ষোভে থমকে গেল বিচার-প্রক্রিয়া, যুদ্ধাপরাধের অভিযোগে হাজিরা দিয়েছিল যারা, সিলেটে বিচার হয়েছিল যাদের, একাত্তরে ঘাতক-দালালদের সভা-সমাবেশ, গ্রেপ্তার হয়েছিল যারা, স্বাধীন দেশে বেপরোয়া যুদ্ধাপরাধ, সিলেটে আলোচিত যুদ্ধাপরাধীরা, সুনামগঞ্জের দালাল-রাজাকার হাজির হওয়ার নির্দেশ এবং আলোকচিত্রে স্বাধীনতাবিরোধীদের অপতৎপরতার খণ্ডচিত্র। বইটি বর্তমান প্রেক্ষাপটে যুদ্ধাপরাধ বিচার-প্রক্রিয়ার একটি উল্লেখযোগ্য দলিল হিসেবে কাজে আসতে পারে।