প্রকাশিত খবর প্রসঙ্গে র‌্যাবের প্রতিবাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গত ২৮ মার্চ প্রথম আলোয় ‘মন্ত্রী-আইজিপির সঙ্গে র‌্যাব কর্মকর্তাদের বৈঠক, র‌্যাবকে রাজনৈতিক প্রভাবমুক্ত রাখার দাবি’ শিরোনামে প্রকাশিত খবরের একাংশের এবং পরের দিন ‘র‌্যাবে রাজনৈতিক প্রভাব, সরকারের উচিত কার্যকর পদক্ষেপ নেওয়া’ শিরোনামে প্রকাশিত সম্পাদকীয়র প্রতিবাদ জানিয়েছে র‌্যাব।র‌্যাবের প্রতিবাদপত্রে বলা হয়েছে, ২৭ মার্চ র‌্যাবের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে স্বরাষ্ট্রমন্ত্রী, প্রতিমন্ত্রী, সচিব ও আইজির সঙ্গে র‌্যাবের অধিনায়ক পর্যায়ের কর্মকর্তাদের বৈঠক হয়। ওই বৈঠকে র‌্যাবকে রাজনৈতিক প্রভাবমুক্ত রাখার ব্যাপারে কোনো দাবি জানানো হয়নি। প্রতিবাদপত্রে উল্লেখ করা হয়, র‌্যাব সব সময় আইনের আওতায় প্রভাবমুক্ত পরিবেশে তাদের ওপর অর্পিত সব দায়িত্ব নিষ্ঠার সঙ্গে পালন করে আসছে।