প্রকাশিত সংবাদ প্রসঙ্গে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গত ২৫ জুলাই আলোকিত উত্তর-এ ‘গাইবান্ধায় শিক্ষা কর্মকর্তাদের গাইড-বাণিজ্য’ শিরোনামে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন গাইবান্ধা সদর উপজেলার পাঁচজন শিক্ষকসহ একজন শিক্ষা কর্মকর্তা। এঁরা হলেন সদর উপজেলার সহকারী শিক্ষা কর্মকর্তা মো. মাহমুদুল হাছান, কাজলঢোপ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জহুরুল ইসলাম, কাচিরচর ২ নম্বর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. মামুনুর রশীদ, বাটিকামারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. নূরুল ইসলাম, কড়াইবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক শাহাদত হোসেন ও ধোপাডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক অনোয়ারুল কবির। তাঁরা প্রতিবাদপত্রে গাইড-বাণিজ্যের বিষয়টি ভিত্তিহীন দাবি করে বলেছেন, ‘ঢাকাসহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন প্রকাশক যে ধরনের গাইড বই প্রকাশ করেন, আমাদের প্রকাশিত একটি পুস্তিকাকে কোনো ক্রমেই সে ধরনের গাইড বলা চলে না। যেসব দুর্বল ছাত্রছাত্রী বিভিন্ন পরীক্ষায় ভালো ফল করতে পারে না, তাদের লেখাপড়ার মান উন্নয়ন এবং সমাপনী পরীক্ষায় তারা যেন ভালো ফল করতে পারে, তার জন্যই শুধু কিছু দিকনির্দেশনামূলক একটি “প্রশ্নপুস্তিকা” প্রকাশ করা হয়েছে। যা ছাত্রছাত্রীরা স্বতঃস্ফূর্তভাবেই ক্রয় করেছে।’প্রতিবেদকের বক্তব্য: ওই সংবাদে যেসব জেলা ও উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে, তাঁরা কেউ সংবাদের প্রতিবাদ করেননি। সংবাদে সুন্দরগঞ্জ উপজেলার মনমত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক গাইড বিক্রির টাকা উপজেলা শিক্ষা কর্মকর্তাকে দেওয়ার কথা স্বীকারও করেছেন। যাঁরা প্রতিবাদ করেছেন তাঁদের কারও নাম সংবাদে ছাপা হয়নি। কেন তাঁরা প্রতিবাদ পাঠালেন বিষয়টি বোধগম্য নয়।