প্রকাশিত সংবাদের প্রতিবাদ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
টাঙ্গাইল-২ আসনের সাংসদ খন্দকার আসাদুজ্জামান ১০ ও ১১ মার্চ প্রথম আলোতে প্রকাশিত দুটি প্রতিবেদনের প্রতিবাদ জানিয়েছেন। প্রতিবাদপত্রে সাংসদ দাবি করেছেন, প্রতিবেদন দুটি রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত ও বানোয়াট। তাঁকে সামাজিকভাবে হেয় ও রাজনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত করার জন্য এটা করা হয়েছে।প্রতিবাদপত্রে বলা হয়, প্রতিবেদনে অভিযোগকারী হিসেবে যাঁদের নাম উল্লেখ করা হয়েছে, তাঁদের প্রায় সবাই প্রকাশিত বক্তব্য অস্বীকার করেছেন। এ ছাড়া গোপালপুর ও ভূঞাপুর আওয়ামী লীগ, গোপালপুর কলেজের অধ্যক্ষ ও পরিচালনা পর্ষদ এবং ইবরাহীম খাঁ কলেজের সভাপতি প্রতিবেদন দুটির প্রতিবাদ জানিয়েছেন।