প্রকাশিত সংবাদের প্রতিবাদ করেছে জাইকা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
২৬ এপ্রিল প্রথম আলোয় প্রকাশিত ‘ঋণপ্রস্তাব অনুমোদন করেনি জাইকা’ শীর্ষক প্রতিবেদনের ব্যাপারে প্রতিবাদ জানিয়েছে জাপানের আন্তর্জাতিক সহায়তা সংস্থা (জাইকা)।ঢাকায় কর্মরত জাইকার জ্যেষ্ঠ প্রতিনিধি কে তোয়ামা গতকাল শুক্রবার প্রথম আলোকে বলেন, প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, ১৮ এপ্রিল জাইকার বোর্ডসভায় মেট্রোরেলের জন্য ১৮০ কোটি ডলারের ঋণপ্রস্তাব অনুমোদিত হয়নি। প্রকাশিত প্রতিবেদনের এই তথ্য সঠিক নয়। ওই দিন জাইকার বোর্ডের কোনো সভা হয়নি। তা ছাড়া, এখন পর্যন্ত সংস্থার পক্ষ থেকে ওই প্রকল্পের অর্থ ছাড়ের বিষয়ে চূড়ান্ত কোনো সিদ্ধান্তও নেওয়া হয়নি।আমাদের বক্তব্য: একটি অসমর্থিত সূত্র থেকে সংবাদ পেয়ে বোর্ডসভা হয়েছে বলে প্রতিবেদনটি তৈরি করা হয়েছিল। এ বিষয়ে আরও যাচাই-বাছাই না করে সংবাদটি প্রকাশ করার জন্য আমরা দুঃখিত।