প্রকাশিত হলো রবীন্দ্র স্মারকগ্রন্থ ‘প্রভাতসূর্য’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের সার্ধশততম জন্মবর্ষ উপলক্ষে স্মারকগ্রন্থ প্রভাতসূর্য: রবীন্দ্রনাথ সার্ধশত জন্মবর্ষ স্মরণ প্রকাশিত হয়েছে। গ্রন্থটি সম্পাদনা করেছেন অধ্যাপক ভীষ্মদেব চৌধুরী। সাড়ে ৫০০ পৃষ্ঠার এই গ্রন্থ প্রকাশ করেছে নবযুগ প্রকাশনী। স্মারকগ্রন্থে দুই বাংলার বিশিষ্ট লেখকদের ২৮টি নতুনসহ মোট ৩১টি প্রবন্ধ সংকলিত হয়েছে। এ ছাড়া কবির আঁকা আত্মপ্রতিকৃতিসহ ১৬টি চিত্রকর্মও রয়েছে। গ্রন্থের প্রচ্ছদ এঁকেছেন শিল্পী কাইয়ুম চৌধুরী। শহীদ অধ্যাপক মোফাজ্জল হায়দার চৌধুরী ও অধ্যাপক আনোয়ার পাশার স্মৃতির উদ্দেশে এই স্মারকগ্রন্থ উৎসর্গ করা হয়েছে। বিজ্ঞপ্তি।