প্রকাশের আগেই ন্যান্সির ‘রঙ’ ইউটিউবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

৪ এপ্রিল বুধবার সকালে বাজারে এসেছে ন্যান্সির দ্বিতীয় একক অ্যালবাম ‘রঙ’। বিকেলে ছিল অ্যালবামটির আনুষ্ঠানিক প্রকাশনা অনুষ্ঠান। কিন্তু সেদিনই কে বা কারা ইউটিউবে ন্যান্সির রঙের গানগুলো ছেড়ে দিয়েছে। অনুষ্ঠানে এসেই ন্যান্সি বেশ হতাশার সঙ্গে তাঁর অ্যালবামটি সম্পর্কে এ কথা বলেন। ন্যান্সি জানিয়েছেন, দেখুন আজ সকালেই অ্যালবামটি বাজারে ছাড়া হয়েছে। এখনো কিন্তু আনুষ্ঠানিক মোড়ক খোলা হয়নি, অথচ এরই মধ্যে অ্যালবামটির সবগুলো গান বিভিন্ন ওয়েবসাইটে ছেড়ে দেওয়া হয়েছে। এভাবে চলতে থাকলে তো বেশ বিপজ্জনক। আমি আসলে খুবই ভেঙে পড়েছি। এটা খুবই অন্যায়। কোনোভাবেই এ ধরনের মেনে নিতে পারছি না।’ন্যান্সি আরও বলেন, ‘এমনিতেই আমাদের অডিও ইন্ডাস্ট্রির অবস্থা খুব একটা ভালো নয়। তারপর যদি এ ধরনের ঘটনা ঘটতে থাকে তাহলে কী হবে একবার ভেবে দেখুন।’৪ এপ্রিল আনুষ্ঠানিকভাবে হাবিব ফিচারিং ন্যান্সির রঙ অ্যালবামটি বাজারে ছাড়া হলেও ২৯ ফেব্রুয়ারি বাংলালিংকের মিউজিক স্টেশনে রঙ অ্যালবামটি মুক্তি দেওয়া হয়। এরপর ১ এপ্রিল বিকেলে এবিসি রেডিও এফএম ৮৯.২-এ মুক্তি দেওয়া হয় অ্যালবামটি।ন্যান্সির রঙ অ্যালবামে মোট গান রয়েছে নয়টি। এর মধ্যে পাঁচটি গান লিখেছেন চিরকুট ব্যান্ডের প্রধান ভোকাল সুমী। অ্যালবামের অন্যান্য গীতিকারেরা হলেন—সুস্মিতা বিশ্বাস, মাহবুব মহসিন ও মোজাম্মেল।অ্যালবামটির সুর ও সংগীত পরিচালনার পাশাপাশি একটি দ্বৈত গানে কণ্ঠ দিয়েছেন হাবিব ওয়াহিদ। ‘ঝরা পাতা’ ও ‘ডুবেছি’ শিরোনামের গান দুটিতে যথাক্রমে ন্যান্সির সঙ্গে কণ্ঠ দিয়েছেন হাবিব ও মিঠুন।উল্লেখ্য, সংগীতশিল্পী ন্যান্সির প্রথম একক অ্যালবাম ‘ভালোবাসা অধরা’ প্রকাশিত হয়েছিল ২০০৯ সালে। সেই হিসাবে প্রায় তিন বছর পর আসছে ন্যান্সির দ্বিতীয় একক অ্যালবাম রঙ।রঙ অডিও সিডিটি বাজারজাত করবে ডেডলাইন মিউজিক।