প্রকৃত ভোটার যেন বাদ না পড়েন: সিইসি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিব উদ্দীন আহমদ বলেছেন, তালিকা হালনাগাদ করার সময় প্রকৃত ভোটাররা যেন বাদ না পড়েন। ভোটার তালিকা নির্ভুলভাবে হালনাগাদের জন্য উন্নতমানের ক্যামেরা ও সফটওয়্যারের ব্যবস্থা করা হয়েছে।আজ শনিবার সকালে সাভার বিশ্ববিদ্যালয় কলেজপ্রাঙ্গণে ভোটার তালিকা হালনাগাদ করার লক্ষ্যে দেশব্যাপী তথ্যসংগ্রহ কার্যক্রমের উদ্বোধন উপলক্ষে অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণে সিইসি এ কথা বলেন।প্রধান নির্বাচন কমিশনার বলেন, তালিকা থেকে প্রকৃত ভোটাররা যেন বাদ না পড়েন, সেদিকে খেয়াল রাখতে হবে। কেউ যেন একাধিক স্থানে ভোটার হতে না পারেন, সে বিষয়টিও খতিয়ে দেখতে হবে। অনুষ্ঠান উদ্বোধন শেষে প্রধান নির্বাচন কমিশনার বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহের কাজ প্রত্যক্ষ করেন।নির্বচন কমিশন সচিবালয়ের সচিব মোহাম্মদ সাদিকের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন স্থানীয় সাংসদ তৌহিদ জং মুরাদ।চারটি পর্যায়ে দেশের ৫১২টি উপজেলায় ছবিসহ ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম চলবে ১৪ ডিসেম্বর পর্যন্ত। ১ জানুয়ারি ১৯৯৫ সাল বা তারও আগে জন্মগ্রহণকারীরা এবার ভোটার হতে পারবেন।