প্রকৃত যুদ্ধের মুখে সিরিয়া: আসাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরিয়ার হোমস প্রদেশের হউলা শহরে গত সপ্তাহের নৃশংস হত্যাযজ্ঞের সঙ্গে সরকারি বাহিনীর সংশ্লিষ্টতার কথা অস্বীকার করেছেন প্রেসিডেন্ট বাশার আল আসাদ। গতকাল রোববার দামেস্কে পার্লামেন্টের এক ভাষণে তিনি এ দাবি করেন। টাইমস অব ইন্ডিয়ায় এ খবর জানানো হয়েছে।গতকাল টেলিভিশনে প্রচার করা ভাষণে বাশার বলেন, দানবেরাও এমন নৃশংস হত্যাকাণ্ড ঘটাতে পারে না। বিদেশি মদদপুষ্ট সন্ত্রাসী গোষ্ঠী ও চরমপন্থীদের এই ঘটনার জন্য দায়ী করে তিনি বলেন, ‘সিরিয়া এখন প্রকৃত যুদ্ধের মুখে।’বাশার আল আসাদের এই দাবিকে প্রত্যাখ্যান করেছে সিরিয়ার সরকার-বিরোধী বিদ্রোহী গোষ্ঠী। আসাদের বক্তব্যকে মিথ্যাচার আখ্যা দিয়ে দেশটির প্রধান বিরোধী গোষ্ঠীর সদস্য আদিব শিশাকলি বলেন, বাশার মরিয়া হয়ে এই আজেবাজে কথা বলছেন। এসব কথার জবাব দেওয়ারও কোনো প্রয়োজন নেই।সরকারপন্থী বন্দুকধারীরাই এই হত্যাকাণ্ড ঘটিয়েছে বলে সন্দেহ পোষণ করছেন জাতিসংঘ পর্যবেক্ষকেরা।সিরিয়ার হউলা শহরে গত ২৫ ও ২৬ মে হামলা চালিয়ে ৪৯ জন শিশু, ৩৪ জন নারীসহ অন্তত ১০৮ জনকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। ছুরিকাঘাতে ও খুব কাছ থেকে গুলি করে তাদের হত্যা করা হয়েছে বলে জানা গেছে।