প্রকৃতি মেলায় প্রকৃতির গান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চ্যানেল আই ও প্রকৃতি ফাউন্ডেশনের আয়োজনে ৩১ মার্চ চ্যানেল আই প্রাঙ্গণে অনুষ্ঠিত হলো ‘প্রকৃতি মেলা ২০১২’। মেলায় প্রকৃতিবিষয়ক সংগীত পরিবেশন করেছেন ইন্দ্রমোহন রাজবংশী, ফেরদৌস ওয়াহিদ, মনির খান, অনিমা রায়, পার্বত্য অঞ্চলের শিল্পী সভ্যতা, সেরাকণ্ঠের ইমরান প্রমুখ।৩১ মার্চ বেলা ১১টা ১০ মিনিটে পরিবেশ ও বনমন্ত্রী হাছান মাহমুদ দেশি ও বিদেশি বিশিষ্টজনদের নিয়ে টিয়া পাখি অবমুক্ত করে মেলার উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রকৃতি ফাউন্ডেশনের চেয়ারম্যান মুকিত মজুমদার বাবু, চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর, বরেণ্য সংগীতশিল্পী মোস্তফা জামান আব্বাসী, আসমা আব্বাসী, ভাষ্যকার আবদুল হামিদ, চিত্রশিল্পী মনিরুজ্জামান, সমরজিত্ রায়চৌধুরী, বীরেন সোম ও রেজাউন নবী, নাট্যব্যক্তিত্ব সৈয়দ হাসান ইমাম, বাংলা একাডেমীর মহাপরিচালক শামসুজ্জামান খান, সংগীতশিল্পী রেবেকা সুলতানা, রন্ধনশিল্পী কেকা ফেরদৌসী প্রমুখ।মেলায় বিভিন্ন পরিবেশনার মধ্যে বিশেষ আকর্ষণ ছিল নানা-নাতির গম্ভীরা এবং বটবৃক্ষ। এ ছাড়া বিভিন্ন সংগীত একাডেমির শিল্পীরা দিনব্যাপী দলীয় সংগীত পরিবেশন করেন। আরও পরিবেশিত হয় প্রকৃতিবিষয়ক আবৃত্তি, পুতুলনাচ, আলোকচিত্র প্রদর্শনী, সাক্ষাত্কার, নৃত্য পরিবেশনা ইত্যাদি। প্রথমবারের মতো আয়োজিত প্রকৃতি মেলা ’১২ সম্মাননা পেয়েছে বাংলাদেশ প্রাণিবিজ্ঞান সমিতি।মেলার প্রধান পৃষ্ঠপোষক ছিল সিলন গোল্ড। মেলা বিকেল পাঁচটা পর্যন্ত সরাসরি সম্প্রচার করে চ্যানেল আই। উপস্থাপনা করেছেন ফরহাদুর রেজা প্রবাল, অপু মাহফুজ ও মৌসুমী বড়ুয়া। পরিচালনা করেছেন আমীরুল ইসলাম ও শহিদুল আলম সাচ্চু।