প্রকৃতির খেয়াল!
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কিশোরগঞ্জের তাড়াইলের বান্দুলদিয়া গ্রামের একটি পোষা কুকুর দেড় মাস ধরে পার্শ্ববর্তী গ্রামের ছাগলের তিনটি ছানাকে দুধ পান করাচ্ছে। স্থানীয় অধিবাসীরা জানালেন, কুকুরটির চারটি বাচ্চা হয়েছিল, কিন্তু সেগুলোকে মেরে ফেলে শেয়াল। এরপর পাশের গ্রামে গিয়ে ছাগলের ছানাগুলোকে দুধ খাওয়াতে শুরু করে কুকুরটি। ছাগলের মালিক সামছুল ইসলাম বলেন, ‘কুকুর এসে ছাগলের বাচ্চাকে দুধ খাওয়াচ্ছে, দেখে প্রথমে খারাপ লাগলেও পরে প্রকৃতির খেয়াল ভেবে মেনে নিয়েছি।’ তাড়াইল (কিশোরগঞ্জ) প্রতিনিধি