প্রকৌশলী হত্যা: গৃহকর্মী নূর ইসলামকে গ্রেপ্তার
রাজধানীর কলাবাগানে প্রকৌশলী গোলাম রহমান হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার অভিযোগে তাঁর গৃহকর্মী নূর ইসলাম ওরোেফ খোকাকে গ্রেপ্তার করেছে র্যাব। গতকাল বৃহস্পতিবার গভীর রাতে যশোর থেকে তাকে গ্রেপ্তার করা হয়।র্যাব-২-এর লেফটেন্যান্ট কমান্ডার আনিসুর রহমান জানান, নূর ইসলাম ভারতে পালিয়ে যাওয়ার পরিকল্পনা করছিল। গোপন সংবাদের ভিত্তিতে গতকাল দিবাগত রাত আড়াইটার দিকে তাকে যশোর থেকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর সে র্যাবের কাছে হত্যার কথা স্বীকার করেছে। নূর ইসলাম র্যাবকে জানিয়েছে, সে বাসা থেকে টাকা ও সোনার গয়না লুট করতে প্রকৌশলী গোলাম রহমানকে হত্যা করেছে। তার কাছে থেকে খুনের পর লুট হওয়া ২০ ভরি স্বর্ণালংকার ও ২০ হাজার টাকা উদ্ধার করেছে র্যাব।গত মঙ্গলবার রাতে ২৫/২ লেক সার্কাস কলাবাগানের বাসা থেকে হাত-পা বাঁধা অবস্থায় সড়ক ও জনপথের সাবেক অতিরিক্ত প্রধান প্রকৌশলী গোলাম রহমানের মৃতদেহ উদ্ধার করা হয়। ঘটনার সময় তাঁর স্ত্রী সাবেক মহিলা সাংসদ শাহানা রহমান দুই মেয়েকে নিয়ে গ্রামের বাড়িতে ছিলেন। গোলাম রহমান গৃহকর্মী নূর ইসলামকে নিয়ে বাসায় একাই ছিলেন। গোলাম রহমানের স্ত্রী এ ঘটনায় নূর ইসলামসহ অজ্ঞাত ব্যক্তিদের আসামি করে কলাবাগান থানায় হত্যা মামলা দায়ের করেন।