প্রক্টরকে হুমকি দিল ছাত্রশিবির

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে পাঁচ শিবিরকর্মীকে আটক করার পর বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অশোক কুমার সাহাকে হুমকি দিয়েছেন শিবিরের কর্মীরা। গতকাল সোমবার রাত সাড়ে আটটার দিকে একটি অপরিচিত মুঠোফোন নম্বর থেকে তাঁকে হুমকি দেওয়া হয়। আজ মঙ্গলবার বিকেল চারটার দিকে প্রক্টর অশোক কুমার সাহা বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকদের বলেন, ‘ওই অপরিচিত ফোন নম্বর থেকে আমাকে বলা হয়, “আপনি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও প্রক্টর। সবাই আপনার ছাত্র। আপনি কীভাবে ছাত্রদের থানায় দেন। আগামীতে সরকার পরিবর্তন হলে আপনি আর টিকে থাকবেন না”।’ এ ঘটনায় প্রক্টর অশোক কুমার সাহা কোতোয়ালি থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।