এটিএন বাংলায় আজ রাতে দেখানো হবে ধারাবাহিক নাটক লীলাবতী। হুমায়ূন আহমেদের উপন্যাস অবলম্বনে নাট্যরূপ দিয়েছেন ও পরিচালনা করেছেন অরুণ চৌধুরী। অভিনয় করেছেন নোভা। কথা হলো তাঁর সঙ্গে।লীলাবতী নাটকে কাজের অভিজ্ঞতার কথা বলুন।তখন প্রচণ্ড শীত ছিল। প্রতিদিন সকালে ঢাকা থেকে মানিকগঞ্জে গিয়ে কাজ শেষ করে আবার ফিরে আসতাম। কুয়াশা আর ঠান্ডায় সন্ধ্যার পর কাজ করা প্রায় অসম্ভব হয়ে পড়ত। কিন্তু এর মধ্য দিয়েই কাজ করেছি। এ ছাড়া একটা দৃশ্যের কথা আলাদা করে বলতে চাই। আমার সহশিল্পী আসিফ সাইকেল ভালো চালাতে পারেন না। আবার আমারও সাইকেলে বসার অভিজ্ঞতা নেই। দৃশ্যের কারণে আমাকে তার সাইকেলে উঠতে হলো। হঠাৎ এক জায়গায় ও সাইকেলটা থামিয়ে দিল, আর আমি পেছন দিকে পড়ে গেলাম। ব্যথা পাইনি। তবে দৃশ্যটা মনে হলে হাসি পায়।নাটকে সামনে আপনার চরিত্রটির পরিণতি কেমন হবে?আসিফের সঙ্গে আমার বিয়েটা শ্বশুর মেনে নিতে পারেননি। ছেলেকে তিনি বন্দী করে রাখেন। একসময় আসিফ আত্মহত্যা করে। আমার যমজ বাচ্চা হয়। আমি ওদের নাম রেখেছি ঝড় আর তুফান। শেষ পর্যন্ত শ্বশুর হিল্লোলের সঙ্গে আমার বিয়ে দেন। আজ তো দেশ টিভিতে আপনার অভিনীত স্বপ্নভুখ ধারাবাহিকটিও দেখানো হবে।এখানে বিভিন্ন মেয়ের সঙ্গে অপূর্বর যোগাযোগ থাকে। আমার সঙ্গেও আছে। কিন্তু একসময় আমার সঙ্গে তার একটা সম্পর্ক গড়ে ওঠে। সপ্তাহ খানেক আগে উত্তরায় নাটকটির কাজ করেছি। এই নাটকে কাজ করার একটা ইতিবাচক দিক হলো, এখানে আমার সব কটি দৃশ্যই দিনের বেলার। তাই বিকেলের মধ্যেই আমি বাসায় ফিরে আসি। ইদানীং উল্লেখ করার মতো কোনো কাজ করেছেন?হ্যাঁ, নাটকটির নাম ইঁদুর। এক ঘণ্টার। মিরপুরে এক চিলেকোঠায় নাটকটির শুটিং হয়েছে। পরিচালনা করেছেন রায়হান খান। খুব চ্যালেঞ্জিং ছিল। অনেক ইঁদুরের সঙ্গে যুদ্ধ করতে হয়েছে। আর ধারাবাহিক নাটক?আমাদের প্রযোজনা প্রতিষ্ঠান প্রত্যাশা ক্রিয়েশনস থেকে একটা ধারাবাহিক তৈরি হচ্ছে। নাম ঢাকা মেট্রো। গাড়ি চুরি নিয়ে গল্প। তৌকীর আহমেদের গাড়ি চুরি করে চার চোর। এরপর নানা ঘটনা ঘটে। আশা করছি, শিগগিরই এটি প্রচার করা সম্ভব হবে। বিনোদন প্রতিবেদক