প্রচলিত শিক্ষাব্যবস্থায় দেশ বদলাবে না : শিক্ষামন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘প্রচলিত শিক্ষাব্যবস্থার পরিবর্তন না হলে দেশ বদলাবে না। বিশ্ববিদ্যালয় হচ্ছে জ্ঞানচর্চা ও গবেষণার কেন্দ্র। বিশ্বমানের শিক্ষায় নিজেদের গড়ে তুলে এই শিক্ষার্থীদের সব চ্যালেঞ্জ মোকাবিলা করতে হবে। শিক্ষাব্যবস্থায় আমূল পরিবর্তন আনতে হবে এবং শিক্ষাবাণিজ্য বন্ধ করতে হবে।’আজ মঙ্গলবার বরিশাল বিশ্ববিদ্যালয়ের প্রথম ব্যাচের শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রম উদ্বোধন ও নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এসব কথা বলেন।সমাবেশে মন্ত্রী শিক্ষার্থীদের আধুনিক জ্ঞান-বিজ্ঞান ও প্রযুক্তিতে বিশ্বমানের শিক্ষার্থী হয়ে দেশকে পাল্টানোর আহ্বান জানান।এর আগে শিক্ষামন্ত্রী নগরের অশ্বিনীকুমার হল চত্বর থেকে প্রথম ব্যাচের ৪০০ শিক্ষার্থীর সঙ্গে শোভাযাত্রায় অংশ নিয়ে বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী ক্যাম্পাসে উপস্থিত হন।শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেন, বরিশাল বিশ্ববিদ্যালয়ের জন্য এরই মধ্যে ৯৫ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। বিশ্ববিদ্যালয়ের নিজস্ব স্থাপনা নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। এ জন্য ৫০ একর জমি অধিগ্রহণ করা হয়েছে। এরই মধ্যে দুটি একাডেমিক ভবন, দুটি প্রশাসনিক ভবন, ছেলেদের দুটি ও মেয়েদের জন্য একটি হলের দরপত্র আহ্বান করা হয়েছে।দেশের অর্ধেক মানুষ দরিদ্র এবং একই সঙ্গে নিরক্ষর উল্লেখ করে মন্ত্রী বলেন, আধুনিক প্রযুক্তি ব্যবহার করে এই দারিদ্র্য ও নিরক্ষরতার অভিশাপ মোচন করতে হবে। দীর্ঘ ৫০ বছর ধরে একটি বাস্তবমুখী শিক্ষানীতির জন্য আন্দোলন হয়েছে। স্বাধীনতার ৪০ বছরে সবার মতামত নিয়ে একটি গণমুখী শিক্ষানীতি প্রণয়ন করা সম্ভব হয়েছে। এটি কোনো দলীয় শিক্ষানীতি নয়। এটা বাস্তবায়নে বর্তমান সরকার বদ্ধপরিকর।বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হারুনর রশীদ খানের সভাপতিত্ব অনুষ্ঠিত বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম উদ্বোধন নবীনবরণ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য হারুন-অর-রশিদ, জসিমউদদীন হলের প্রাধ্যক্ষ মো. আখতারুজ্জামান, সাবেক চিফ হুইপ আবুল হাসনাত আবদুল্লাহ, সাংসদ তালুকদার মো. ইউনুস জাহান প্রমুখ।