প্রচার ও প্রসারে গুরুত্ব দিতে হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নজরুলজয়ন্তী উপলক্ষে আজ বিটিভি, একুশে টিভি, আরটিভি ও দিগন্ত টিভিতে গান করবেন খালিদ হোসেন। সম্প্রতি তিনি নজরুলসংগীত শিল্পী পরিষদের ‘নজরুল পদক’ পেয়েছেন। কথা হলো তাঁর সঙ্গে। আপনি এবার ‘নজরুল পদক’ পেলেন। কেমন লাগছে?যেকোনো পুরস্কারই বড় প্রাপ্তি। কেউ তো পুরস্কার পাওয়ার জন্য কাজ করে না। যা করে, নিজের থেকে স্বতঃস্ফূর্তভাবেই করে। তবে পুরস্কার পেলে দায়িত্ববোধ আরও বেড়ে যায়। এখনো অনেক কাজ করার বাকি আছে; এগুলো করতে হবে। কোন কাজটি আপনার কাছে খুব গুরুত্বপূর্ণ বলে মনে হচ্ছে?নজরুলের গান তো নানাভাবে বিকৃতির শিকার হচ্ছে। এখন আমাদের সবচেয়ে বড় কাজ হলো, আদি রেকর্ড থেকে নজরুলের গানের মূল বাণী ও সুর উদ্ধার করে তা আদিরূপে পুনর্বাসন করা। এই কাজটা নজরুল ইনস্টিটিউট বেশ জোরালোভাবে করছে। এরই মধ্যে নজরুলের গানের স্বরলিপির ৩৬টি বই প্রকাশিত হয়েছে। প্রতিটি বইয়ে ২৫টি করে গান রয়েছে। আর আমরা যাঁরা প্রশিক্ষণ ও শিক্ষকতার সঙ্গে জড়িত আছি, তাঁদের কাজ হলো, এসব আসল সুর সবার কাছে পৌঁছে দেওয়া।নজরুলের গানের প্রচার ও প্রসার কেমন হচ্ছে?নজরুল কিন্তু ১৯২০ থেকে ১৯৪১ সালের মধ্যে প্রায় সাড়ে চার হাজার গান লিখেছেন। তাঁর জীবদ্দশায় হাজার খানেক গান বিভিন্নভাবে ছাপা হয়েছে। আর স্বরলিপি তৈরি হয়েছিল শ-খানেক গানের। নজরুল নিজেই তাঁর অনেক গান রেকর্ড করিয়েছিলেন। তার বেশির ভাগই নষ্ট হয়ে গেছে। শুরু থেকে তাঁর গানগুলো যতটা প্রচার ও প্রসার পাওয়ার কথা ছিল, তা নানা প্রতিবন্ধকতার কারণে বাধাগ্রস্ত হয়। এখন অবশ্য স্বরলিপি তৈরি হচ্ছে, আর শুদ্ধ বাণী ও সুরের গানগুলো শ্রোতাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য নানাভাবে চেষ্টা করা হচ্ছে। এখন সময় এসেছে, নজরুলের গানের প্রচার ও প্রসারের দিকটিকে গুরুত্ব দিতে হবে।আপনার অ্যালবামের খবর কী?আমার পঞ্চদশ অ্যালবাম শাওন রাতে যদি আগামীকাল বৃহস্পতিবার প্রকাশ করছে জি-সিরিজ। এখানে আমি নজরুলের প্রেমের গান করেছি।