প্রচারণা বটে!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যৌন নিপীড়ন রোধে কিশোরগঞ্জের তাড়াইল থানার পুলিশ প্রচারণার উদ্যোগ নেয়। এর অংশ হিসেবে গত মঙ্গলবার থানার প্রধান ফটকের পাশের দেয়ালে স্লোগানও লেখা হয়। কিন্তু সেই স্লোগান নিপীড়নবিরোধী নয়, উল্টো নিপীড়নকে উৎসাহ দেওয়ার অর্থই যেন বহন করছে। লেখা হয়েছে ‘যৌন নিপীড়নে সামাজিক আন্দোলন গড়ে তুলুন’। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মালেক গত বুধবার প্রথম আলোকে বলেন, বাণিজ্যিক লেখক দিয়ে লেখানোয় এই ভুল হয়েছে; শিগগিরই সংশোধন করা হবে। তাড়াইল প্রতিনিধি