প্রচারিত হবে হুইটনির অন্ত্যেষ্টিক্রিয়া
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রয়াত সংগীত-তারকা হুইটনি হিউস্টনের অন্ত্যেষ্টিক্রিয়ার অনুষ্ঠান ইন্টারনেটে সরাসরি সম্প্রচার করা হবে। ওয়েবসাইটটির ঠিকানা: livestream.com/aplive। আজ শনিবার নিউ জার্সির নেওয়ার্কের নিউ হোপ বাপ্টিস্ট চার্চে পারিবারিকভাবে হবে এই অন্ত্যেষ্টিক্রিয়া। শৈশবে এই গির্জায় গাইতেন তিনি। তাঁর মুখপাত্র ক্রিস্টেন ফরস্টার জানান, অনুষ্ঠান চলাকালে দৃশ্য ধারণে একটি ক্যামেরা রাখা হবে। এতে বিশ্বজুড়ে হুইটনির অগণিত ভক্ত এই অনুষ্ঠান দেখে তাঁর জন্য শোক প্রকাশ করতে পারবেন। ওয়েবসাইট।